বাণিজ্য

কুলাউড়ায় শুরু হয়েছে নতুন মৌসুমের চা পাতা উত্তোলন

নিজস্ব প্রতিনিধি,মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার চা বাগানগুলোতে বিভিন্ন ধর্মের আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে নতুন বছরের চা পাতা উত্তোলনের কাজ।

সম্প্রতি কুলাউড়ার মেরিনা চা-বাগানের ৭ নং সেকশনে পূজা অর্চনা ও দোয়া-দুরুদ পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে চা পাতা উত্তোলনের উদ্বোধন করেন বাগান ব্যবস্থাপক রবিউল হাসান। এছাড়াও দিলদারপুর, ক্লিভডন চা-বাগানেও নানা উৎসবের মাধ্যমে নতুন বছরের চা পাতা উত্তোলনের কার্যক্রম শুরু করা হয়েছে।

মৌসুমের প্রথম বৃষ্টিপাতের পর চা বাগানগুলোর গাছে গাছে নতুন কুঁড়ি বেড় হতে শুরু করেছে। দু‘টি একটি কুঁড়ি বেড় হওয়া শুরু করলে চা শ্রমিকদের চোখে মুখে আনন্দের ঝিলিক দেখা দেয়। দীর্ঘ কয়েক মাস কর্মহীন থাকার পর তারা আবারও কাজে ফেরার আনন্দে বিভোর। এখন দু’টাকা বাড়তি রোজগারের আশায় হাজার হাজার চা শ্রমিক পরিবারগুলো এ ক্ষণের অপেক্ষায় থাকেন।

কর্মচাঞ্চল্য ফিরে আসে চা বাগানগুলোতে, চা পরিশোধন কারখানাগুলোতে আবার দিনরাত ভীষন গর্জন চলতে থাকে। কাঁচা চা পাতার মৌ মৌ গন্ধে ভরে উঠে কারখানা এলাকা। এখন দিবারাত্রি ব্যস্ততায় দিন কাটবে চা শ্রমিক ও কর্মচারী কর্মকর্তাদের। হাজার হাজার মেট্রিক টন চা উৎপাদন হবে এ কারখানাগুলোতে। পরে তা নিলামের মাধ্যমে দেশে বিদেশে বিক্রি করে আসবে বৈদেশিক মুদ্রা।

মেরিনা চা-বাগান বাগানের ব্যবস্থাপক রবিউল হাসান জানান, সারা বছর যাতে প্রচুর পাতা পাওয়া যায় এবং আবহাওয়া অনুকুলে থাকে এই জন্য আয়োজন করা হয় দোয়া-দুরুদ, চা বৃক্ষ পূজাসহ নানা ধর্মীয় অনুষ্ঠান। নতুন মৌসুমের প্রথম চা পাতা উত্তোলন কাজের সূচনা করা হয়েছে।

পরে নতুন পাতাকে স্বাগত জানিয়ে চা শ্রমিকরা আনন্দে নাচে গানে মেতে উঠেন। এরপর বাগান কর্তৃপক্ষের উদ্যোগে সবাইকে মিষ্টিমূখ করানো হয় এবং নগদ বকশিস দেওয়া হয়। এভাবে নতুন মৌসুমের চা উৎপাদন শুরু হলো বাকিটা সর্বশক্তিমান সৃষ্টিকর্তার করুণার উপর নির্ভর করবে।

সান নিউজ/স্বপন দেব/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা