বাণিজ্য

শিশু শিক্ষা নিরাপত্তায় ক্ষুদ্রবীমা চালু

নিজস্ব প্রতিবেদক : শিশুর শিক্ষা নিরাপত্তা নিশ্চিত করতে ক্ষুদ্রবীমা সেবা চালু করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং নেটিজেন আইটি। সম্প্রতি ‘গার্ডিয়ান এডুম্যান ইন্স্যুরেন্স’ নামে সেবাটি চালু করা হয়।

সোমবার (৮ ফেব্রুয়ারি)এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নেটিজেন আইটির স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার ‘এডুম্যান’ এর আওতাভুক্ত আছে দেশের ৫ হাজারের অধিক শিক্ষা প্রতিষ্ঠানের ২০ লাখ শিক্ষার্থী এবং ৫০ হাজার শিক্ষক।

‘গার্ডিয়ান এডুম্যান ইন্স্যুরেন্স’ গ্রহণে স্কুলের মাসিক বেতনের সাথে নামমাত্র প্রিমিয়াম যোগ করে এই ২০ লক্ষ শিক্ষার্থীর বৈধ অভিভাবকগণ বীমা কভারেজের আওতায় চলে আসবেন। এতে অভিভাবকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে সন্তানের পড়াশোনার খরচ সামলানোর জন্য তাৎক্ষণিক ২ লাখ টাকা পর্যন্ত কভারেজের ব্যবস্থা রয়েছে। এর পাশাপাশি ৫০ হাজার শিক্ষক এই বীমার আওতায় থাকবেন এবং তাতে করে শিক্ষকদের পরিবারের আর্থিক ভবিষ্যৎও থাকবে সুরক্ষিত।

এডুম্যান সফটওয়্যার এর সাথে ‘গার্ডিয়ান এডুম্যান ইন্স্যুরেন্স’ সমন্বিত থাকায় এর ইউজার এক্সপেরিয়েন্স হবে সম্পূর্ণ ডিজিটাল। পলিসি গ্রহণ, পলিসি সেবা, বীমা দাবি উত্থাপনসহ সবকিছুই সফটওয়্যার অটোমেশনের মাধ্যমে সম্পন্ন হবে। এই উদ্যোগ গার্ডিয়ান লাইফের দ্বিতীয় সর্ববৃহৎ মাইক্রোইনস্যুরেন্স প্রকল্প যা এক বিশাল গোষ্ঠীর জীবন বীমা অতি সহজে নিশ্চিত করবে। এছাড়াও গার্ডিয়ান লাইফের বহুল আলোচিত গার্ডিয়ান ব্র্যাক বীমা প্রকল্প এ পর্যন্ত নিশ্চিত করেছে ১ কোটিরও বেশি ক্ষুদ্র ঋণগ্রহীতার জীবন ও পরিবারের আর্থিক সুরক্ষা।

সম্প্রতি কক্সবাজারে ‘গার্ডিয়ান এডুম্যান ইন্স্যুরেন্সের’ এর আনুষ্ঠানিক উদ্ধোধন অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব), জনাব শেখ রকিবুল করিম (এফসিএ) বলেন, দেশের লাখ লাখ শিশুদের শিক্ষা এবং ভবিষ্যৎ সুরক্ষিতকরণে এই উদ্যোগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আসন্ন দেশের ২য় জাতীয় বীমা দিবসকে সামনে রেখেই আমাদের এই উদ্যোগ নেয়া। আর্থিক অন্তর্ভুক্তির এই যুগে, দেশের সামগ্রিক কল্যাণে তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক অবদান রাখতে আর্থিক খাতের সম্ভাব্য সব ভূমিকা নিয়ে ভাবার এখনি যথাযথ সময়।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আশিকুজ্জামান খান, প্রেসিডেন্ট, নেটিজেন আইটি লিমিটেড। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফা জব্বার, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী, বাংলাদেশ সরকার।

অন্যান্য সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রায়হান নোবেল, ডিরেক্টর, সেলস এন্ড মার্কেটিং, নেটিজেন আইটি, রুবাইয়াৎ সালেহীন, হেড অফ মার্কেটিং এন্ড কমিউনিকেশনস, গার্ডিয়ান লাইফ, মো. তৌহিদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট, গার্ডিয়ান লাইফ এবং আশিষ চক্রবর্তী, চীফ অপারেটিং অফিসার, নগদ।

সাননিউজ/আরএম/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা