বাণিজ্য

এবিএস ক্যাবল ও ই-ভ্যালির মধ্যে চুক্তি

নিজস্ব প্রতিবেদক : এবিএস ক্যাবলস লিমিটেডের সঙ্গে ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালি ডটকম লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এবিএস ক্যাবলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাউসার জামান বাপ্পী এবং ই-ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

এবিএস ক্যাবলস লিমিটেড দেশের একটি স্বনামধন্য অপটিক্যাল ফাইবার ক্যাবল প্রস্তুতকারক প্রতিষ্ঠান, যা চতুর্থ প্রজন্মের জার্মান প্রযুক্তি মেশিনারিজ দ্বারা পরিচালিত।

এ চুক্তির উদ্দেশ্য হচ্ছে ই-ভ্যালির গ্রাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী গ্রহণযোগ্য ও উৎকৃষ্ট গুণগত মানসম্পন্ন এবিএস ব্র্যান্ডের অপটিক্যাল ফাইবার ক্যাবল ই-ভ্যালির কাছ থেকে ক্রয় করতে পারবেন।

এবিএস ক্যাবলস লিমিটেডের মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) দেওয়ান মো. আব্দুল মতিন, সহকারী ব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মোহাম্মদ তাইফুর মাহমুদ ও ব্র্যান্ড কলসালট্যান্ট মোহাম্মদ ইমরান এবং ই-ভ্যালি ডটকম লিমিটেডের কমার্শিয়াল বিভাগের প্রধান মো. সাজ্জাদ আলম ও সিনিয়র মুখ্য হিসাব ব্যবস্থাপক মীর তৌহিদুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সান নিউজ/আরএম/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা