বাণিজ্য

জলবায়ু সংকট মোকাবেলায় চাঙ্গা করবে বৈশ্বিক অর্থনীতি

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অতিদ্ররিদ্র ও দুর্বল অংশের মানুষকে জলবায়ু সংকট মোকাবেলায় মানিয়ে নিতে সাহায্য করার মাধ্যমে করোনা মহামারীর মোকাবেলা করে বৈশ্বিক অর্থনীতি চাঙ্গা করা যাবে। বিশ্বের সরকারগুলোর উচিত বিষয়টিকে অগ্রাধিকার দেয়া।

সম্প্রতি এসব কথা বলেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। খবর গার্ডিয়ান। আইএমএফ প্রধান জোর দিয়ে বলেন, মহামারীর আন্তর্জাতিক প্রতিক্রিয়াকে অবশ্যই বিরূপ আবহাওয়া এবং অন্যান্য পরিবেশগত প্রতিক্রিয়াগুলো বিবেচনায় নিতে হবে। পাশাপাশি গ্রিন হাউজ গ্যাস নিঃসরণও হ্রাস করতে হবে।

নয়তো সামনের দিনগুলোয় কোটি ডলারের ক্ষতির মুখোমুখি হতে পারে গোটা বিশ্ব। পাশাপাশি বেশির ভাগ দেশ এখনো জোরালোভাবে আঘাত হানা পরিবেশ বিপর্যয় নিয়ে প্রস্তুত নয় বলে সতর্কবার্তা দিয়েছেন তিনি। তিনি বলেন, সুসংবাদ হচ্ছে এই অবস্থা থেকে জয় লাভ সম্ভব। স্থিতিশীলতা তৈরি প্রকৃতি ও বাস্তুতন্ত্রের জন্য ভালো। এটি অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্যও ভালো হতে পারে।

বিশেষ করে সেই সময়ে যখন স্বল্প দক্ষ কাজগুলো অর্থনীতি থেকে বাদ পড়ে যাচ্ছে। এটি চাকরির সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি আরেকটি বিষয় হতে পারে এটি স্বাস্থ্যগত দিক থেকে সুবিধা প্রদান করতে পারে। জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্তদের আইএমএফের পক্ষ থেকে সাহায্য দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন জর্জিয়েভা।

তিনি বলেন, আমরা যা চাই তা হলো, দেশগুলো যেন আইএমএফকে সাহায্যের উৎস হিসেবে ভাবে এবং আমাদের কাছে আসতে যেন ভীত না হয়। আমরা একটা বাফার তৈরির মাধ্যমে দুর্বল ও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে রক্ষা করতে চাই।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা