আন্তর্জাতিক

বৈশ্বিক অর্থনীতি শক্তিশালী হওয়ার পূর্বাভাস আইএমএফের

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি কোভিড-১৯ জনিত ক্ষতি কাটিয়ে উঠে এ বছর বিশ্বের অর্থনীতি আরও গতিশীল ও শক্তিশালী হওয়ার পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে এ বিষয়ে করোনাভাইরাসের বার বার ট্রেইন পরিবর্তনের ঝুঁকির বিষয়েও সতর্ক করেছেন প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা। খবর রয়টার্স।

আইএমএফের প্রথম উপব্যবস্থাপনা পরিচালক জিওফ্রে ওকামটো বলেন, আগামী এপ্রিলের শুরুতে জানুয়ারিতে দেওয়া ৫ দশমিক ৫ শতাংশ বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস হালনাগাদ করা হবে।

চীন ডেভেলপমেন্ট ফোরামকে দেওয়া বক্তব্যে ওকামটো উন্নত অর্থনীতি ও বহির্গামী অর্থনীতির মধ্যকার পার্থক্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। কারণ মহামারীর কারণে অন্তত ৯ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমেছে।

চীন এরই মধ্যে করোনার ক্ষতি কাটিয়ে উঠে প্রাক-মহামারীকালের পর্যায়ে ফিরে এসেছে। যদিও ব্যক্তিখাত এখনও বিনিয়োগের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। চীনের বাইরে উন্নত ও উদীয়মান বাজারের অর্থনীতির মধ্যে বেশ বড় ফারাক রয়ে গেছে।

চীনকে বাদ দিলে উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলোয় ২০২০ ও ২০২২-এর মধ্যবর্তী সময়ে মাথাপিছু আয় মহামারীর আগের সময়ের চেয়ে ২২ শতাংশ কমবে। ফলে আরও বেশিসংখ্যক মানুষ দরিদ্র হবে। আর কতদিন এই মহামারী চলবে, তারও কোনও নির্দিষ্ট সময়সীমা নেই। ওকামটো বলেন, সব দেশেই করোনা ভাইরাস প্রতিরোধক টিকা বিতরণের প্রক্রিয়াটি অসম। তাই কবে নাগাদ আবার পরিস্থিতি স্বাভাবিক হবে তা অনিশ্চিত।

আইএমএফের এ কর্মকর্তা বলেন, কিছু দেশের পক্ষে মহামারী মোকাবেলায় ব্যয় বাড়িয়ে অর্থনীতির ক্ষতিকর প্রভাব কাটিয়ে ওঠা সম্ভব নয়। বিশেষ করে উচ্চ ঋণের স্বল্প আয়ের দেশগুলোয়। পাবলিক ও ব্যক্তিখাতে উচ্চ ঋণ নেয়ার মতো সংকটপূর্ণ অর্থনৈতিক অবস্থা দেশগুলোকে নাজুক করে তোলে। এ সংকট গভীর ক্ষত সৃষ্টি করবে বলেও সতর্ক করেন তিনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা