আন্তর্জাতিক

মিয়ানমারে হতাহতের ঘটনায় সেনাবাহিনীর দুঃখ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সামরিক বাহিনী কর্তৃক ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখলের পর থেকে সারা দেশে গণতন্ত্র পূনরুদ্ধার আন্দোলনে বিক্ষোভকারীদের দমন-পীড়নে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী।

মঙ্গলবার ( ২৩ মার্চ ) এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সেনাবাহিনীর মুখপাত্র জ মিন টুন। তিনি বলেন, নিহতরাও এদেশের নাগরিক। ফলে তিনি তাদের জন্য বেদনা অনুভব করেন। জ মিন টুন বলেন, অভ্যুত্থানের পর উদ্ভূত সহিংসতায় সারা দেশে ১৬৪ বিক্ষোভকারী নিহত হয়েছে। একই সময়ে নিরাপত্তা বাহিনীরও ৯ সদস্য নিহত হয়েছে।

এ সময় তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা ছড়িয়ে দেওয়া এবং সম্পত্তি ধ্বংসের অভিযোগ করেন। ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর জান্তাবিরোধী বিক্ষোভে রক্তাক্ত দমনপীড়নের কারণে আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে মিয়ানমারের সেনাবাহিনী।

বেসরকারি হিসাবে, বিক্ষোভের কারনে এখন পর্যন্ত প্রায় ২৫০ জন নিহত হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে সমঝোতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে যে চাপ দেওয়া হচ্ছে, তার তোয়াক্কা করছে না জান্তা সরকার। উল্টো সেনাসদস্যদের বিদেশি হুমকি মোকাবিলার জন্য উদ্বুদ্ধ করে যাচ্ছে তারা।

পশ্চিমা দেশগুলো শুরু থেকেই মিয়ানমারে সামরিক অভ্যুত্থান ও সহিংসতার নিন্দা জানিয়ে আসছে। দীর্ঘদিন ধরে একে অপরের সমালোচনা করা থেকে বিরত থাকা আসিয়ান জোটের সদস্যরাও মুখ খুলতে শুরু করেছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো আঞ্চলিক নেতা হিসেবে সবচেয়ে কঠোর মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, সহিংসতা অবশ্যই বন্ধ হতে হবে। আসিয়ান সভাপতিকে জরুরি বৈঠক আহ্বান জানাবেন বলেও উল্লেখ করেছেন তিনি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন জানিয়েছেন, বেসামরিক নাগরিকদের ওপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারে তিনি মর্মাহত।

সিঙ্গাপুরও তাদের অসন্তোষের কথা জানিয়েছে। তবে মিয়ানমার সেনাবাহিনী পিছু হটার কোনও ইঙ্গিত দিচ্ছে না এখন পর্যন্ত। তারা এখনও ক্ষমতা দখলের পক্ষে সাফাই গাইছে। সূত্র: রয়টার্স।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা