আন্তর্জাতিক

মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে বাস ও অটোরিকশার মধ্যে সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জন নারী ও একজন পুরুষ। মঙ্গলবার (২৩ মার্চ) সকালে মধ্যপ্রদেশের গুয়ালিয়র জেলায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে গুয়ালিয়র জেলার পুরানি ছাবানি নামক স্থানে বাস ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি মোরেনা নামক স্থানে যাচ্ছিল।

গুয়ালিয়র জেলা পুলিশের এসপি অমিত সাংহি জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত নারীরা ‘অঙ্গনওয়াড়ি কেন্দ্র’ নামক স্থানে রান্নার কাজ করতেন। মঙ্গলবার সকালে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় নিহত হন তারা।

এদিকে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এছাড়া দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। সূত্র: ইন্ডিয়া টুডে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা