আন্তর্জাতিক

যৌথ মহড়া চালাবে চীন-ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : বৃহৎ উদ্দেশ্যে এক হচ্ছে চীন, ভারত ও পাকিস্তান। সন্ত্রাস দমনে এক যৌথ মহড়ায় অংশ নিতে চলেছে এই তিন দেশ। শুধু এই তিন দেশ-ই নয়, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) তরফে আয়োজিত এই মহড়ায় অংশ নেবে এ সংগঠনের অন্য সদস্য দেশগুলোও।

ভারতীয় অনলাইন দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়- চলতি মাসের ১৮ তারিখ উজবেকিস্তানের তাশখন্দে অনুষ্ঠিত র‍্যাটস (Regional Anti-Terrorist Structure- RATS) এর ৩৬ তম বৈঠকে এই মহড়া ‘পাব্বি-অ্যান্টিটেরর ২০২১’ এর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে ওই বৈঠকে সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াইয়ের ব্যাপারেও আলোচনা হয়।

র‌্যাটস এর বিবৃতি নিয়ে চীনা রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম জিনহুয়া নিউজ জানিয়েছে- জঙ্গি ও সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি কোথায় হইতে টাকা পাচ্ছে, তা চিহ্নিত করে দমন করার ব্যাপারে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সদস্য দেশগুলো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করবে।

ভারত, কাজাখস্তান, চীন, পাকিস্তান, তাজাকিস্তান, উজবেকিস্তান ও র‌্যাটের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন। বৈঠকে সন্ত্রাস দমনই ছিল আলোচনার মূল বিষয়। উল্লেখ্য, র‌্যাটস এর সদর দফতর তাশখন্দে। সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াইয়ে সদস্য দেশগুলোর সহযোগিতায় করাই এই সংগঠনের মূল কাজ।

অন্যদিকে, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন একটি ইকোনমিক ও সিকিউরিটি ব্লক। ২০১৭ সালের ৯ জুন ভারত এবং পাকিস্তানকে এই ব্লকে পূর্ণ সদস্য হিসেবে নেওয়া হয়। এছাড়া প্রতিষ্ঠাতা দেশ হিসেবে রয়েছে চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান।

১৯৯৬ সালে চীনের সাংহাইয়ে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সাংহাই ফাইভ গ্রুপিং তৈরি করা হয়েছিল, সেই গ্রুপ-ই আজ সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের রূপ নিয়েছে। চীন, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া এবং তাজিকিস্তানের রাষ্ট্রপ্রধানরা সীমান্ত অঞ্চলগুলোতে সামরিক বিশ্বাসযোগ্যতা গড়ে তুলতে এই গ্রুপ গড়ে তুলেছিলেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা