বাণিজ্য

শাখা বন্ধের অনুমতি পাচ্ছে না সিটি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত সিটি ব্যাংকের ১৭টি শাখা বন্ধের আবেদন বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, করোনাভাইরাসের মহামারির এই সময়ে ব্যাংকের মতো প্রতিষ্ঠান বন্ধ হলে তাতে চাকরির বাজারে নেতিবাচক প্রভাব পরতে পারে। এছাড়াও তৈরি হতে পারে নানা জটিলতা। এ জন্য সিটি ব্যাংকের শাখা বন্ধের অনুমোদন দেয়া হয়নি।

সিটি ব্যাংকের একজন ঊর্দ্ধতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাংলাদেশ ব্যাংক এ মুহূর্তে আমাদের শাখা বন্ধ করার অনুমতি দেয়নি। কিন্তু এ সব শাখার লোকসান হচ্ছে। ব্যাংকতো বছরের পর বছর ধরে এটি অব্যাহত রাখতে পারবে না।

জানা গেছে, করোনাভাইরাসে ব্যাংক ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ে। এছাড়া ক্রেডিট কার্ড ছাড়া অন্য সব ঋণে সুদের সীমা ৯ শতাংশ ধার্য করায় আয় কমে সিটি ব্যাংকের। এ জন্য ১৭টি শাখা বন্ধের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সিটি ব্যাংক ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। সারাদেশে মোট ১৩২টি শাখা রয়েছে। ব্যাংকটি ক্রেডিট কার্ড এবং পয়েন্ট-অফ-বিক্রয় এর ক্ষেত্রে বাজারে শীর্ষ অবস্থানে রয়েছে। এটি বাংলাদেশে আমেরিকান এক্সপ্রেসের একমাত্র ফ্র্যাঞ্চাইজি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা