বাণিজ্য

রাজস্ব আদায় কমেছে ৩০ হাজার ৭৯১ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : ২০২০-২১ অর্থবছরের প্রথম ছয় মাসে সরকারের এক লাখ ১০ হাজার ৪৩৪ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ হাজার ৭৯১ কোটি টাকা কম।

আলোচ্য সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৪১ হাজার ২২৫ কোটি টাকা। এ সময়ের মধ্যে রাজস্ব আদায় হয়েছে এক লাখ ১০ হাজার ৪৩৪ কোটি টাকা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এ তথ্য জানান।

সোমবার (২৫ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচার এনবিআরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি আরও জানান, গত বছরের ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ১০ হাজার ৪২৪ কোটি টাকা। এ সময়ে আদায় হয়েছিল এক লাখ ৬ হাজার ৮৮ কোটি। অর্থাৎ গত বছরের তুলনায় আমাদের প্রবৃদ্ধি বেড়েছে ৪ দশমিক ১০ শতাংশ।

চেয়ারম্যান বলেন, আয়কর, কাস্টমস ও ভ্যাট এ তিন বিভাগ করোনার মধ্যেও অক্লান্ত পরিশ্রম করেছে। তাদের পরিশ্রমে এ রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে।

গত অর্থবছরে স্বাভাবিক পরিবেশ ছিল। কিন্তু এবার পরিবেশটাই ভিন্ন। তবে করোনা ভ্যাকসিন এসে গেছে, ভ্যাকসিন দেয়াও শুরু হবে। আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসবো এবং আমাদের যে টার্গেট সেটি অর্জন করতে সক্ষম হবো।

তিনি আরও বলেন, মঙ্গলবার (২৬ জানুয়ারি) পালিত হবে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২১। বৈশ্বিক মহামারির কারণে এবার আন্তর্জাতিক কাস্টমস দিবস কিছুটা স্বল্প পরিসরে পালিত হবে। সে কারণে এবারের র‌্যালি আয়োজনটি স্থগিত করা হয়েছে। তবে দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৬ জানুয়ারি) একটি সেমিনারের আয়োজন করা হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে জুম প্লাটফর্মে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা