বাণিজ্য

‘সব মানুষকে বীমার আওতায় আনা দরকার’

নিজস্ব প্রতিবেদক : সব শ্রেণি-পেশার মানুষকে বীমার আওতায় নিয়ে আসা দরকার বলে মন্তব্য করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসাইন এফসিএ।

রোববার (২৪ জানুয়ারি) দৈনিক বাণিজ্য প্রতিদিন আয়োজিত "চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচিউনিটিস অব ইন্স্যুরেন্স সেক্টর ইন বাংলাদেশ" শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

ড. মো. মোশাররফ হোসাইন এফসিএ বলেন, মানুষের কাছে বীমার সুবিধা সঠিকভাবে উপস্থাপন করতে হবে। বীমা দাবি পুরণের বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্তই নেবো।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান বলেন, দেশে মাত্র ৮ শতাংশ মানুষ বীমার আওতায় এসেছে। আমরা মনে করি শতভাগ জনগণের বীমার আওতায় আনা উচিত।

তিনি বলেন, এ সেক্টরে প্রশিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে। শুধু মাঠ পর্যায়ে নয়, কর্মকর্তাদেরও প্রশিক্ষণ দিতে হবে।

সেমিনারে প্যানেল স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি মো. সাইদুর রহমান, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. কাজিম উদ্দিন ও বাংলাদেশ ইন্সুরেন্স একাডেমির সিনিয়র সদস্য এস এম ইব্রাহিম হোসাইন।

এছাড়া কী-নোট স্পিকার হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল আল মাহমুদ এবং প্রগতি লাইফ ইন্সুইরেন্সের এমডি মোঃ জালালুল আজিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য প্রতিদিনের সম্পাদক একেএম রাশেদ শাহরিয়ার। মডারেট করেন প্রতিষ্ঠানটির চীফ রিপোর্টার গিয়াস উদ্দিন।

সান নিউজ/রাসেল/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা