বাণিজ্য

ঋণে সুদ বাড়বে না পাট ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের পর আপাতত মিলগুলোতে ব্যবহার হচ্ছে না কাঁচামাল। সরবরাহ বন্ধ থাকায় অবসর সময় কাটছে পাট শিল্পের সঙ্গে জড়িত মধ্যস্বত্বভোগীসহ পাট সরবরাহকারী ব্যবসায়ীদের। ব্যবসায়ীক লেনদেন বন্ধ থাকায় ব্যাংক ঋণ পরিশোধসহ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সংশ্লিস্টরা।

এজন্য আর্থিক সুবিধা দিতে এবার বকেয়া ঋণ পরিশোধে তাদের হিসাব ব্লক বা বকেয়া ঋণের বিপরীতে সুদ বন্ধ করার পাশপাশি দুই বছরের মরাটরিয়াম বা সুদমুক্ত সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। একইসঙ্গে বাকি ৮ বছরের সুদ আসলসহ ১০ বছরের মধ্যে ঋণ পরিশোধের সুযোগ দিতে বলা হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) এক প্রজ্ঞাপণের মাধ্যমে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক নির্দেশনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক দেশের সব বাণিজ্যিক ব্যাংক প্রধানদের এ নির্দেশনা পাঠায়।

এর আগে গত ডিসেম্বরে এ বিষয়ে বৈঠক হওয়ার পর ১৭ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পাটকল করপোরেশন, বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন প্রধানদের এ সংক্রান্ত বিষয়ে চিঠি পাঠায়।

এতে বলা হয়, পাট খাতের প্রতিটি কেসের গুণাগুণ বিবেচনায় নিয়ে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ব্যাংক ঋণের সুদ বা মুনাফা ও প্রয়োজনে আসল বা এর কিছু অংশ ব্লক অ্যাকাউন্টে স্থানান্তর করতে হবে। যাতে সুদ না বাড়ে। এসব ঋণ দুই বছরের মটারিয়াম বা সুদমুক্ত সুবিধা দেওয়ার পাশাপাশি ১০ বছরে ঋণ পরিশোধের সুবিধা নিশ্চিত করতে হবে।

একইসঙ্গে এসব সুবিধা নিশ্চিতের পর পুনরায় ঋণ প্রদান করতে চাইলে সেক্ষেত্রে মটারিয়াম সুবিধা আরও এক বছর বাড়ানো যাবে বলেও বলা হয়।

উপসচিব কামরুল হক মারুফ স্বাক্ষরিত অর্থ মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপণে আরও বলা হয়, জাতীয় অর্থনীতিতে পাট খাতের অবদান বিবেচনায় রেখে পাটখাতের ঋণগ্রহিতাদের ঋণ হিসাবের জন্য ব্লক সুবিধা প্রদানের ক্ষেত্রে ২ শতাংশ ডাউন্ট পেমেন্ট নিশ্চিত করতে হবে। এসব সুবিধা ২০২০ সালের ৩০ জুনের পর থেকে নেওয়া ঋণের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলেও জানায় মন্ত্রণালয়।

পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বর্তমানে পাট ব্যবসায়ীদের ব্যাংক ঋণের পরিমাণ প্রায় ৫০০ থেকে ৬০০ কোটি টাকা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা