বাণিজ্য

কমলো স্বর্ণ বাড়লো রুপা

সান নিউজ ডেস্ক : প্রায় একমাস মূল্যবৃদ্ধির পর গেল সপ্তাহে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। সেই সঙ্গে দাম কমেছে স্বর্ণেরও। তবে বেড়েছে রুপার দাম। গত এক সপ্তাহে অপরিশোধিত তেলের দাম কমেছে প্রায় দুই শতাংশ। হান্টিং অয়েল ও ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমেছে প্রায় অর্ধশতাংশ। স্বর্ণের দামও প্রায় অর্ধশতাংশ কমেছে। বিপরীতে রুপার দাম প্রায় অর্ধশতাংশ বেড়েছে।

সপ্তাহ শেষে বিশ্ববাজারে তেলের দাম কমলেও শুরুর চিত্র ছিল ভিন্ন। সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেনের শুরুতে দাম বেড়ে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের মূল্য ৫০ ডলারে উঠে যায়। এতে নয় মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যে পৌঁছে অপরিশোধিত তেলের দাম।

তবে বড় এ উত্থানের পরে গত মঙ্গলবার বড় পতনের মধ্যে পড়ে তেলের দাম। ফলে সপ্তাহের শেষ কার্যদিবস শুক্রবার কিছুটা দাম বাড়লেও শেষ পর্যন্ত পতনের হাত থেকে রক্ষা মেলেনি।সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দশমিক ২৩ শতাংশ বাড়ার পরও সপ্তাহজুড়ে দাম কমেছে ১ দশমিক ৭৭ শতাংশ। এতে সপ্তাহ শেষ প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দাঁড়িয়েছে ৪৮ দশমিক ২৩ ডলারে।

অপরিশোধিত তেলের পাশাপাশি দাম বেড়েছে ব্রেন্ট ক্রুড অয়েলের। গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম দশমিক ৪১ শতাংশ কমে প্রতি ব্যারেল ৫১ দশমিক ৩৯ ডলারে দাঁড়িয়েছে।আর হান্টিং অয়েলের দাম গত এক সপ্তাহে দশমিক ৩৫ শতাংশ কমে প্রতি গ্যালনের দাম ১ দশমিক ৪৯ ডলার হয়েছে।

তেলের দরপতনের মধ্যে গত সপ্তাহে কমেছে স্বর্ণের দাম। সপ্তাহের ব্যবধানে দশমিক ২৬ শতাংশ কমে প্রতি আউন্স স্বর্ণের দাম ১৮৭৫ দশমিক ৮৩ ডলারে দাঁড়িয়েছে।সপ্তাহ শেষে স্বর্ণের দামে পতন হলেও সপ্তাহের শুরুর চিত্র ছিল ভিন্ন। আগের সপ্তাহে ১৮৮১ দশমিক শূন্য ৪ ডলারে থাকা স্বর্ণের গত সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার লেনদেন শুরু হতেই ১৯০০ ডলারে উঠে যায়।

গত সপ্তাহজুড়ে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলেও আর এক দামি ধাতু রূপার দাম বেড়েছে। গত এক সপ্তাহে রুপার দাম দশমিক ৩২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২৫ দশমিক ৮৫ ডলারে উঠে এসেছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা