বাণিজ্য

বাংলাদেশের চেয়ে এগিয়ে কম্বোডিয়া-ভিয়েতনাম

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের করোনার ধাক্কায় বাংলাদেশের পোশাক রফতানি কমে গেছে ব্যাপক হারে। দেশের পোশাক আমদানির তথ্য সংরক্ষণকারী প্রতিষ্ঠান অফিস অব টেক্সটাইল এন্ড এ্যাপারেল (ওটেক্সা) এর সর্বশেষ হিসাব অনুযায়ী গত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে পোশাক আমদানি কমেছে ২৫ দশমিক ৫৬ শতাংশ।

এ সময়ে যুক্তরাষ্ট্রে প্রায় সব দেশের রফতানি কমলেও প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশ কিছুটা পিছিয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ২০১৯ সালের প্রথম ১০ মাসে দেশটি ৭ হাজার ২৪৯ কোটি ডলারের পোশাক কিনলেও এবার তা নেমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৯৫ কোটি ডলারে। মূলত করোনা ভাইরাসের ধাক্কায় সার্বিকভাবে চাহিদা কমায় দেশটির পোশাক আমদানি এত বেশি হারে কমেছে।

করোনার প্রভাবে চলতি বছরের প্রথম ১০ মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমেছে ১১ দশমিক ৬৬ শতাংশ। ওটেক্সটার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, দেশটিতে শীর্ষ ১০ রফতানিকারক দেশের মধ্যে বাংলাদেশের চেয়ে ভালো করেছে প্রতিযোগী কম্বোডিয়া, ভিয়েতনাম ও পাকিস্তান। এরমধ্যে ভিয়েতনামের রফতানি কমেছে ৮ দশমিক ১৪ শতাংশ এবং পাকিস্তানের ৮ দশমিক ৪৭ শতাংশ।

তবে অন্য সব দেশের রফতানি কমলেও উল্টো বেড়েছে কম্বোডিয়ার। যুক্তরাষ্ট্রে দেশটির পোশাক রফতানি বেড়েছে ৩ দশমিক ৬৫ শতাংশ। অবশ্য যুক্তরাষ্ট্রে অন্য দেশগুলোর রফতানি কমার হার বাংলাদেশের চেয়ে বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে চীন থেকে, প্রায় ৪২ দশমিক ৩৩ শতাংশ।

যদিও চীন থেকে পোশাক আমদানি কমার পেছনে করোনার পাশাপাশি বাণিজ্যযুদ্ধও অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তৈরি পোশাক রফতানিকারকরা বলেছেন, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বাজারে ইউরোপের চেয়ে অপেক্ষাকৃত সাধারণ মানের এবং কম দামের পোশাক বেশি রফতানি হয়ে আসছিল।

করোনায় মানুষের আয় কমে যাওয়া এবং উচ্চমূল্যের পোশাকের ব্যবহার কম হওয়ায় সাধারণ মানের পোশাকের চাহিদা খুব কমেনি। এ কারণে সেখানে তুলনামূলক ভালো করেছে। তবে বিভিন্ন সুবিধার কারণে প্রতিযোগী দেশগুলো আরও ভালো করছে।

তৈরি পোশাক রফতানিকারকদের সংগঠন বিকেএমইএর সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, করোনা ছাড়াও চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের কারণে সেখান থেকে পোশাক কম নেওয়ার সুযোগ কিছুটা বাংলাদেশ পেয়েছে। তবে এই সুবিধার বেশিভাগই গিয়েছে ভিয়েতনাম ও কম্বোডিয়ার পকেটে।

সেই সঙ্গে পাকিস্তান এবং মিয়ানমারও পেয়েছে। এসব দেশের নিজস্ব গভীর সমুদ্রবন্দর থাকায় তারা লিড টাইমে (ক্রয়াদেশ নেওয়ার পর পণ্য জাহাজীকরণ পর্যন্ত সময়) আমাদের চেয়ে এগিয়ে রয়েছে। যুক্তরাষ্ট্রে শীর্ষ ১০ পোশাক রফতানিকারক দেশের তালিকায় (পরিমাণে) এখনো শীর্ষে চীন।

এরপর রয়েছে যথাক্রমে ভিয়েতনাম, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, মেক্সিকো, হন্ডুরাস, কম্বোডিয়া, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়া। আলোচ্য ১০ দেশের মধ্যে ৯টিরই রফতানির আগের বছরের একই সময়ের তুলনায় কমে গেছে।

চীনের পাশাপাশি যুক্তরাষ্ট্রে রফতানি আয় হারিয়েছে ইন্দোনেশিয়ার ২০ দশমিক ৫ শতাংশ, ভারতের ২৭ দশমিক ২৫ শতাংশ, মেক্সিকোর ৩২ দশমিক ৪৭ শতাংশ, হন্ডুরাসের ৩৫ দশমিক ৫৪ শতাংশ ও কোরিয়ার ২৫ দশমিক ৭৯ শতাংশ।

ওটেক্সার হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে ৫৯ কোটি ৩৪ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ৪৬ কোটি টাকা। ২০১৯ সালের আলোচ্য সময়ে দেশটিতে বাংলাদেশের রফতানির পরিমাণ ছিল ৫০৮ কোটি ৯৪ লাখ ডলারের, যা চলতি বছরের একই সময়ে নেমেছে ৪৪৯ কোটি ৫৭ লাখ ডলারে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা