বাণিজ্য

প্রাকৃতিক রাবার উৎপাদনের মন্দার বছর ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ২০২০ সালে মন্দা ভাব হানা দিয়েছে প্রাকৃতিক রাবারের বৈশ্বিক উৎপাদনে। গত বছরে তুলনায় এ খাতের বৈশ্বিক উৎপাদন ১০ শতাংশ কমে আসছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে উৎপাদনকারীদের জোট এসোসিয়েশন অব ন্যাচারাল রাবার প্রডিউসিং কান্ট্রিজ (এএনআরপিসি)। খবর বিজনেস লাইন ও রয়টার্স।

এএনআরপিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সাল শেষে বিশ্বজুড়ে সব মিলিয়ে ১ কোটি ২৫ লাখ ৯৭ হাজার টন প্রাকৃতিক রাবার উৎপাদনের সম্ভাবনা রয়েছে। প্রতিষ্ঠানের আগের প্রাক্কলনের তুলনায় পণ্যের বৈশ্বিক উৎপাদন কমতে পারে ১০ শতাংশ।

গত সেপ্টেম্বরে প্রকাশিত প্রতিষ্ঠানের আরেক প্রতিবেদনে বলা হয়, চলতি বছর প্রাকৃতিক রাবারের বৈশ্বিক উৎপাদনের প্রাক্কলন ধরা হয়েছিল ১ কোটি ২৯ লাখ ১০ হাজার টন। সেই হিসাবে বছর শেষ হওয়ার আগেই এএনআরপিসি প্রাকৃতিক রাবারের উৎপাদন প্রাক্কলন কমিয়েছে ৩ লাখ টনের বেশি।

প্রাকৃতিক রাবার উৎপাদনে এমন মন্দার পেছনে কয়েকটি কারণ চিহ্নিত করেছেন খাত সংশ্লিষ্টরা। প্রথমত, করোনা মহামারী ও লকডাউনের কারণে শ্রমিক সংকট থেকে ভারত, থাইল্যান্ডসহ কয়েকটি দেশে প্রাকৃতিক রাবার উৎপাদন ও বিপণন কার্যক্রম শ্লথ হয়ে এসেছে। দ্বিতীয়ত, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশে প্রতিকূল আবহাওয়ায় রাবার উৎপাদন ব্যাহত হয়েছে।

তৃতীয়ত, শ্রীলংকা, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার কিছু কিছু অঞ্চলে প্রাকৃতিক রাবার গাছে ক্ষতিকারক ছত্রাকের আক্রমণে পাতা ঝরা রোগ (লিফ ফল ডিজিজি) দেখা দিয়েছে। এরই মধ্যে ইন্দোনেশিয়ায় ৩ লাখ ৯০ হাজার হেক্টর জমিতে ছত্রাকের আক্রমণ ঘটেছে। মালয়েশিয়া ও শ্রীলংকায় ছত্রাক আক্রান্ত জমির পরিমাণ যথাক্রমে ১ লাখ ৫০ হাজার ও ২০ হাজার হেক্টর।

করোনা মহামারীর মধ্যে একদিকে চাহিদা কমে আসা, অন্যদিকে ক্ষতিকারক ছত্রাকের প্রকোপ চলতি বছর প্রাকৃতিক রাবার উৎপাদন প্রত্যাশার তুলনায় ১০ শতাংশ কমিয়ে দিতে পারে বলে জানিয়েছে এএনআরপিসি। তবে ২০২১ সালের মাঝামাঝি গিয়ে প্রতিযোগিতার কারণে প্রাকৃতিক রাবারের দাম বর্তমানের তুলনায় ৪ শতাংশ বাড়তে পারে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা