বাণিজ্য

লাগামহীন চালের বাজার

নিজস্ব প্রতিবেদক : দেশের অনেক জেলায় আমনের বাম্পার ফলন হওয়ার পর বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকও খুশি। কিন্তু চালের বাজার নেই কোনও সুখবর। নতুন চালের সরবরাহ বাড়লেও দাম না কমে উল্টো বেড়েছেই চলেছ। লাগাম ছাড়াই চলছে বাজার। করোনাকালীন দুর্যোগের সময় দুশ্চিন্তার পড়েছে সীমিত আয়ের মানুষ।

রাজধানীর বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে মাঝারি ও সরু চালের দাম কেজিতে বেড়েছে ২ থেকে ৫ টাকা। বস্তাপ্রতি (৫০ কেজি) দাম বেড়েছে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত। পাইকারি ব্যবসায়ীরা বলেছেন, সপ্তাহ দুয়েক ধরে মিলগেটে প্রতি বস্তায় ৫০ থেকে ১০০ টাকা দাম বেড়ে গেছে। তার প্রভাব পড়েছে খুচরা বাজারে।

এখনও খুচরা বাজারে চালের প্রকারভেদে মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা কেজি,বিআর আটাশ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকায়। অন্যদিকে, মোটা চালের সরবরাহ কম থাকায় আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে, ৪৭ থেকে ৪৮ টাকা কেজি।

রাজধানীর কারওয়ান বাজারের ব্যবসায়ি সাদ্দাম হোসেন বলেন, ‘আমরাই ২ হাজার ৮৬০ থেকে ৮৭০ টাকার নিচে মিনিকেটের বস্তা (৫০ কেজি) পাচ্ছি না। খুচরায় ৬০ টাকা কেজি দামে বিক্রি করছি। ব্র্যান্ডের চালের দাম আরও বেশি। মঞ্জুর বস্তা ৩ হাজার ও দেশ এগ্রোর বস্তা ৩ হাজার ১৫০ টাকা পর্যন্ত।

এ ছাড়া মিনিকেট বিক্রি করছি ২ হাজার ৯৫০ টাকা বস্তা। অন্যদিকে আটাশ চালের বস্তা নতুনটা ২ হাজার ৪০০ থেকে ৪৫০ টাকা এবং পুরনোটা ২ হাজার ৫০০ থেকে ৫৫০ টাকা পর্যন্ত বিক্রি করছি।’

কারওয়ান বাজারের পাইকারি প্রতিষ্ঠান চাটখিল রাইস এজেন্সির ব্যবসায়ী মো. বেলাল হোসাইন বলেন, ‘বর্তমানে আমার কাছে যে চাল রয়েছে তা নওগাঁ থেকে আনা। দুই সপ্তাহ আগে থেকে সেখানকার মিলগেটে মাঝারি ও সরু চালের দাম বাড়ছে। গত সপ্তাহেও এক দফা দাম বেড়েছে।

মিলগেট থেকে মিনিকেটের বস্তা ২ হাজার ৮৫০ এবং আটাশ চালের বস্তা ২ হাজার ৩০০ টাকা দামে কিনতে হয়েছে। এক সপ্তাহ আগে যা ৫০ টাকা কমে কিনেছি। এ চাল পাইকারিতে বিক্রি করছি যথাক্রমে ২ হাজার ৯০০ টাকা এবং ২ হাজার ৩৫০ টাকা বস্তা দামে। এ ছাড়া নাজিরশাইলের বস্তা বিক্রি করছি ৩ হাজার টাকা।

চাল কিনতে আসা বেসরকারি প্রতিষ্ঠানেরে এক চাকরিজীবী বলেন, ‘বিভিন্ন জেলায় এখন নতুন ধান উঠেছে। সুতরাং দাম তো কমার কথা, সেখানে উল্টো বাড়ছে। সরকারের নির্দেশও মানছেন না ব্যবসায়ীরা। দফায় দফায় দাম বাড়িয়েই চলেছেন।

গত ১৫ দিন ধরে দাম কেবল বাড়ছেই। গত সপ্তাহেও এক ধাক্কায় মিনিকেটের দাম বস্তায় অন্তত ৫০ টাকা বাড়ানো হয়েছে। এভাবে চললে দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।সরকারের নির্ধারিত দাম অনুযায়ী মিলগেটে সরু মিনিকেটের ৫০ কেজির বস্তা ২ হাজার ৫৭৫ টাকা এবং মাঝারি মানের আটাশ চালের বস্তা ২ হাজার ২৫০ টাকায় বিক্রি হওয়ার কথা।

কিন্তু বিভিন্ন জেলার মিলগেটে এ দামে ব্যবসায়ীরা চাল পাচ্ছেন না বলে অভিযোগ। এদিকে ভারত থেকে ৫০ হাজার টন নন-বাসমতি চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভারতের মুম্বাই থেকে আসবে এ চাল। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গত ৯ ডিসেম্বর এ বিষয়ক একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ্ মোস্তফা কামাল জানিয়েছেন, বাংলাদেশি মুদ্রায় এ চালের প্রতি কেজির দাম পড়বে ৩৪ দশমিক ২৮ টাকা।

বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক লায়েক আলী বলেন, সরকার নির্ধারিত দামেই মিল মালিকরা চাল বিক্রি করছেন। তবে ধানের দাম এত বেশি যে মিলের পক্ষে এ দামে চাল বিক্রি করা কষ্টকর। ধানের দাম এখনো বাড়তি রয়েছে। ধানের দামের ওপর সব সময় চালের দাম নির্ভর করে। ধানের দাম কমে এলে চালের দামও কমে আসবে।

ভোক্তা অধিকার সংগঠন কনসাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ বলেন, সরকার সবদিক হিসাব করেই চালের দাম নির্ধারণ করেছে। সুতরাং দাম বাড়ার কথাই নয়। চালের বাজার মূলত কয়েকটি মিল মালিকের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে।

সুযোগ পেলেই দাম বাড়িয়ে দিচ্ছেন তারা। কিন্তু করোনাকালে মানবিক দিক বিবেচনা করে হলেও বাজার স্থিতিশীল রাখা প্রয়োজন। পাশাপাশি কেবল দাম বেঁধে দিয়েই সরকারের দায়িত্ব শেষ হয়ে যায় না। মিলগেট থেকে শুরু করে বাজারে নিবিড় তদারকিও প্রয়োজন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা