বাণিজ্য

তেলরে দামের সাথে স্বর্ণ-রূপা দাম নিন্মমুখি 

নিউজ ডেস্ক : কিছুটা দাম বাড়ার পর স্বর্ণ ও রূপার দাম আবার কমেছে। সেই সঙ্গে কমেছে তেলের দাম। গত সপ্তাহে স্বর্ণের দাম ১ দশমিক ৫৮ শতাংশ এবং রূপার দাম ৩ দশমিক ৭৮ শতাংশ কমেছে। অপরদিকে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম সপ্তাহের ব্যবধানে দশমিক শূন্য ৯ শতাংশ কমেছে। আর সপ্তাহের ব্যবধানে পরিশোধিত তেলের দাম কিছুটা বাড়লেও শেষ কার্যদিবসে দশমিক ২০ শতাংশ কমেছে।

এর আগে ইউরোপে দ্বিতীয় ধাপে মহামারি করোনাভইরাসের প্রকোপ বাড়ায় বিশ্ববাজারে স্বর্ণ ও রূপার দাম বেড়ে যায়। গত সপ্তাহের আগের সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ে ১ দশমিক ৫৯ শতাংশ। আর রূপার দাম বাড়ে ৫ শতাংশ।

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার কারণে গত সপ্তাহে দেশের বাজারেও দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭৬ হাজার ৩৪১ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ৭৩ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬৪ হাজার ৪৪৪ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫৪ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের দাম বাড়লেও রূপার আগের দামই রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা।

২১ ক্যারেটের রূপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশে স্বর্ণের দাম বাড়ার পরই বিশ্ববাজারে দাম কমতে শুরু করে। প্রতি আউন্স ১৯২৮ দশমিক ৮৫ ডলার নিয়ে সপ্তাহ শুরু করা স্বর্ণের দাম কমে ১৮৯৮ দশমিক ৯৭ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ২৯ দশমিক ৮৮ ডলার বা ১ দশমিক ৫৮ শতাংশ। এর মধ্যে শেষ কার্যদিবস শুক্রবার কমেছে ৮ দশমকি ৮৫ ডলার বা দশমিক ৪৬ শতাংশ।

অপরদিকে প্রতি আউন্স ২৪ দশমিক ৯৮ ডলার নিয়ে সপ্তাহ শুরু করা রূপার দাম সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ২৪ দশমিক ১৭ ডলারে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স রূপার দাম বেড়েছে দশমিক ৮১ ডলার বা ৩ দশমিক ৭৮ শতাংশ। এর মধ্যে শেষ কার্যদিবস শুক্রবার কমেছে দশমিক ১৪ ডলার বা দশমিক ৫৮ শতাংশ। এদিকে স্বর্ণ ও রূপার দরপতনের সঙ্গে তেলের দামেও নেতিবাচক প্রবণতা দেখা গেছে।

সপ্তাহের শেষ কার্যদিবস প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম শেষ কার্যদিবসে দশমিক শূন্য ৮ ডলার কমে ৪০ দশমিক ৮৮ ডলারে দাঁড়িয়েছে। এই দরপতনের পরও সপ্তাহের ব্যবধানে অপরিশোধিত তেলের দাম দশমিক ৬৯ শতাংশ বেড়েছে।অপরিশোধিত তেলের পাশাপাশি সপ্তাহের শেষ কার্যদিবসে দাম কমেছে ব্রেন্ট ক্রুড অয়েলের। শুক্রবার প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম দশমিক ৩৫ ডলার কমে ৪২ দশমিক ৮১ ডলারে দাঁড়িয়েছে। এতে সপ্তাহের ব্যবধানে দশমিক শূন্য ৯ শতাংশ কমেছে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা