বাণিজ্য

আমানতদারিতায় শক্ত অবস্থানে শরিয়াহ ভিত্তিক ব্যাংক

নিজস্ব প্রতিবেদক :

প্রচলিত ধারার ব্যাংকিংয়ের চেয়ে শরিয়াহভিত্তিক বা ইসলামী ব্যাংকিংয়ের পরিধি দিন দিন বাড়ছে। রেমিট্যান্স আহরণেও বিশেষ ভূমিকা পালন করছে ইসলামিক ব্যাংকগুলো। ঋণ-আমানত ও সম্পদেও বড় সূচকগুলোতে শক্ত অবস্থানে রয়েছে শরিয়াহভিত্তিক ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা ৬০টি। এর মধ্যে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং কার্যক্রম করে আটটি ব্যাংক। এছাড়া ৯টি প্রচলিত (কনভেনশনাল) ব্যাংকের ১৯টি শাখা এবং ১২টি প্রচলিত ব্যাংকের ১৫৫টি ইসলামী ব্যাংকিং উইন্ডো রয়েছে। এর বাইরে দেশের সব ব্যাংক ও শাখা প্রচলিত ধারার।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ ৯১ হাজার ৩০৩ কোটি টাকা, যা দেশের ব্যাংক খাতের মোট আমানতের প্রায় ২৫ শতাংশ। বর্তমানে ব্যাংক খাতের মোট আমানতের পরিমাণ ১১ লাখ ৮০ হাজার ৯৯৫ কোটি টাকা।

তথ্যমতে, আমানত সংগ্রহের দিক থেকে সবার শীর্ষে ইসলামী ব্যাংক লিমিটেড। শরিয়াহ ব্যাংকগুলোর মোট আমানতের ৩৪ দশমিক ৪৮ শতাংশ সংগ্রহ করেছে ব্যাংকটি। এর পরই রয়েছে ক্রমান্বয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক লিমিটেড ও আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড।

একইভাবে ইসলামী ব্যাংকিংয়ে বিনিয়োগের পরিমাণও বেড়েছে। গত জুন পর্যন্ত দেশের ব্যাংক খাতের মোট ঋণের স্থিতি ছিল ১১ লাখ ৬৩৮ কোটি টাকা। এর মধ্যে শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ের বিনিয়োগ দুই লাখ ৭৫ হাজার ৪৬৫ কোটি টাকা, যা মোট বিনিয়োগের ২৫ শতাংশ।

রেমিট্যান্স আহরণেও শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো বড় ভূমিকা রাখছে। আলোচ্য সময়ে এ ধারার ব্যাংকগুলোর মাধ্যমে ২৭ শতাংশের রেমিট্যান্স এসেছে। এপ্রিল থেকে জুন সময়ের মধ্যে ১০ হাজার ৩২৪ কোটি টাকার রেমিট্যান্স সংগ্রহ করেছে ইসলামী ধারার ব্যাংকগুলো। বিপরীতে পুরো ব্যাংকিং খাতের মাধ্যমে এ তিন মাসে ৩৭ হাজার ৬২৯ কোটি টাকার রেমিট্যান্স এসেছে দেশে। কৃষি ঋণের ক্ষেত্রেও ভালো ভূমিকা রাখছে এ খাতের ব্যাংকগুলো।

১৯৮৩ সাল থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে দেশে ইসলামিক ব্যাংকিংয়ের কার্যক্রম শুরু হয়। ২০০৯ সালে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি গাইডলাইন তৈরি করে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা