বাণিজ্য

চালের উপরে আলু

নিজস্ব প্রতিবেদক :

দেশে দ্রব্যমূল্যের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও হু হু করে বাড়ছে আলুর দাম। এখন মোটা চালের চেয়ে আলু কিনতে কেজি প্রতি বাড়তি গুনতে হচ্ছে গড়ে ১০ টাকা।

কিছুদি আগে যেখানে আলুর কেজি ছিলো ৩৫ থেকে ৪০ টাকা আজ বুধবার (১৪ অক্টোবর)সকালে ওই আলু খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০-৫২ টাকায়। এক সাপ্তাহের ব্যবধানে আলুর দামের এমন পরিবর্তনে বিপাকে পড়েছে ভোক্তারা। সাথে বেড়েছে সবজিসহ পেঁয়াজ, আদা, রসুন, শুকনা মরিচ, গুঁড়া হলুদ দাম।

পাইকারি ব্যবসায়ীরা জানান, এক সপ্তাহ আগে আড়তে প্রতি মণ আলুর দাম ১ হাজার ৪৪০ টাকা। আর আজ তা বেড়ে প্রতি মণ ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকা।

তারা আরো বলেন, গৃহস্থ পর্যায়ে আলুর বীজ সংরক্ষণ ও সবজির দাম বাড়ার কারণে আলুর ওপর চাপ বেড়েছে। তাই গত এক সপ্তাহে আলুর প্রতি কেজিতে দাম বেড়েছে ১০-১২ টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, বন্যায় কৃষকের জমিতে সবজি পচে যাওয়ার কারণে আলুর ওপর চাপ বেড়েছে। আবার কোল্ড স্টোরের আলু এখন বীজ হিসেবে বিক্রি হচ্ছে। তাই হঠাৎ করে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে আলুর দাম বেড়েছে ১০-১২ টাকা। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি।

হিমাগারের মালিকদের সংগঠন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের তথ্যানুসারে, গত রোববার-সোমবার হিমাগার থেকে আলু বিক্রি হয়েছে ৪৩ থেকে ৪৪ টাকা কেজি দরে। আড়ত পর্যায়ে বিক্রি হয়েছে ৪৪ থেকে ৪৫ টাকা কেজি। চলতি বছর (মার্চে সমাপ্ত মৌসুম) আলুর উৎপাদন আগের বছরের তুলনায় ২০ শতাংশ কম হয়েছে। ফলে অনেক ব্যবসায়ীর ধারণা, আলুর দাম আরো বাড়বে। তাই অনেকে হিমাগার থেকে আলু তুলছেন না। এ ছাড়া আলুর দাম এখন নিয়ন্ত্রণ করছে মধ্যস্বত্বভোগীরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা