ছবি: সান নিউজ
বাণিজ্য

মালচিং পদ্ধতিতে জাদু শসার চাষ, লাখপতি পারভেজ

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জে মালচিং পদ্ধতিতে এ প্যাটান মাচা মাধ্যমে শীতকালীন জাদু শসা চাষ করে এখন গোটা জেলায় দৃষ্টান্ত স্থাপন করেছেন সফল চাষি কৃষক পারভেজ খান।

বীজ রোপণের ৭০/৮০ দিনের মধ্যে প্রতিটি শসা গাছে অধিক ফলন হয়। এ প্রজাতির ফলনের আয়ুষ্কাল ৪২ দিন। বাজারে এ শসার চাহিদা দ্বিগুণ। খেতে সুস্বাদু, মিষ্টতা বেশি। সাইজ সাধারণ শসার চেয়ে বড়, রঙ ভালো থাকায় দামও বেশি পাচ্ছেন কৃষক।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, দৈবজ্ঞহাটী ইউনিয়নের আলতিবুরুজবাড়িয়া গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে সফল কৃষক মো. পারভেজ খান। বেকার জীবনে দুশ্চিন্তায় সময় কাটছিল। ছেলে-মেয়ে পরিবার-পরিজন নিয়ে কিভাবে সংসার চলবে—অভাব কোনভাবেই ছাড়ছিল না। হিমশিম খেতে হচ্ছিল সংসার চালাতে। নিজ ক্রয়কৃত ১৫ শতক জমিতে এক সময়ে সামান্য ধান হতো। সেই জমিতে এখন কৃষি দপ্তরের পরামর্শ অনুযায়ী মালচিং পদ্ধতিতে জাদু শসা চাষ করে এখন গোটা উপজেলাজুড়ে সাড়া জাগিয়েছেন সফল চাষি পারভেজ খান।

এ পর্যন্ত ক্ষেত থেকে ৫ বারে ৪৫ মণ শসা তুলে বাজারে বিক্রি করেছেন। প্রতি মণ শসা প্রথমে ২ হাজার, পরবর্তীতে ১৮ শ’ টাকা দরে প্রায় ৯০ হাজার টাকার শসা বিক্রি করতে পেরেছেন। আরও ৩/৪ বার শসা তুলতে পারবেন বলে তিনি জানান।

যেখানে সাধারণ শসা প্রতি মণ বাজারে বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২ শ’ টাকায়, সেখানে জাদু শসা প্রতিমণে বাড়তি পাচ্ছেন ৮ শ’ টাকা।

কৃষক পারভেজ খান বলেন, ১৫ শতক জমিতে জাদু শসা উৎপাদনে বীজ, ওষুধ, মালচিং পেপার, শ্রমিক মজুরি দিয়ে ব্যয় হয়েছে ১৫ হাজার টাকা। এ ক্ষেত থেকে লক্ষাধিক টাকার বেশি শসা বিক্রি করতে পারবেন বলে আশাবাদী তিনি। এ পদ্ধতিতে ভালো ফলন পাওয়ায় আনন্দিত পারভেজ। বিভিন্ন স্থান থেকে চাষিরা তার ক্ষেত দেখতে এসে তাদেরও আগ্রহ বাড়ছে।

এ ফলন দেখে আগামী বছরে অনেক কৃষকই এ জাদু শসা চাষে ঝুঁকবেন। পরিশ্রম সফলতার মূল চাবিকাঠি। তার বেকার জীবন ঘুচিয়ে উদ্যোক্তা হতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন তিনি।

এ বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমান বলেন, তার ইউনিয়নে এক টুকরো জমিও কোথাও খালি থাকবে না। সেক্ষেত্রে কৃষি অধিদপ্তরের মাধ্যমে নতুন নতুন ফসল উৎপাদনে চাষিদেরকে আধুনিক প্রশিক্ষণ ও সময়োপযোগী পরামর্শ দেওয়া হচ্ছে। যে কারণেই আজ সফল চাষি পারভেজ খান এখন গোটা উপজেলার দৃষ্টান্ত।

মোরেলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভায় এ বছর ১৫০০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন ও শীতকালীন সবজি চাষ হচ্ছে। এসব সবজির মধ্যে আছে শিম, লাউ, মুলা, ফুলকপি ও বাঁধাকপি। বাজারে আগাম শীতকালীন সবজির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আবার সেগুলো বেশি দামে বিক্রিও করতে পারছে কৃষকরা। এতে কিছুটা ঝুঁকি থাকলেও আগাম সবজি চাষে কৃষকরা আগ্রহী হচ্ছেন। নতুন নতুন ফসল উৎপাদনে চাষিদেরকে আধুনিক প্রশিক্ষণ ও সময়োপযোগী পরামর্শ দেওয়া হচ্ছে। যে কারণেই আজ সফল চাষি পারভেজ খান এখন গোটা উপজেলার দৃষ্টান্ত। আগামী দিনে কৃষকরা যেন আগাম সবজি চাষে আরও আগ্রহী হয় সে ব্যাপারে আমাদের মাঠ পর্যায়ের কার্যক্রম অব্যাহত আছে। আশা করছি আগামীতে এই সবজি চাষ আরও বৃদ্ধি পাবে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা