ছবি: সংগৃহীত
বাণিজ্য

সরবরাহ বাড়লেও ভোক্তাদের স্বস্তি নেই, শীতের সবজির দাম আকাশছোঁয়া

সান নিউজ অনলাইন 

শীতের সবজির সরবরাহ বেড়লেও দাম নিয়ন্ত্রণে নেই। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, দুই সপ্তাহ আগে কমতে শুরু করা সবজির দাম আবার চড়া। শিম, বরবটি, উচ্ছে, ঢ্যাঁড়শ, পটোল, ফুলকপি ও বাঁধাকপিসহ বেশির ভাগ শীতকালীন সবজির কেজি দামে ২০ থেকে ৫০ টাকার মতো বৃদ্ধি ঘটেছে। শিমের দাম ৫০–৬০ টাকার পরিবর্তে ১০০–১২০ টাকায় পৌঁছেছে, বরবটি ও উচ্ছের কেজি বিক্রি হচ্ছে ৭০–৮০ টাকায়। ঢ্যাঁড়শ ও পটোলের কেজি দাম বেড়ে ৫০–৭০ টাকা এবং ফুল ও বাঁধাকপির কেজি বিক্রি হচ্ছে ৫০–৬০ টাকায়।

অন্যদিকে কাঁচামরিচের দাম অর্ধেক কমে ১৮০–২০০ টাকা থেকে ১০০–১২০ টাকায় নেমেছে। পেঁয়াজের দামও সামান্য কমে ১০০–১০৫ টাকায় বিক্রি হচ্ছে, পাতাযুক্ত নতুন পেঁয়াজ কেনা যাচ্ছে ৭০–৮০ টাকায়। নতুন আলুর দাম প্রতি কেজি ১৪০–১৫০ টাকা, পুরোনো আলু ২২–২৫ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারদর বৃদ্ধির মূল কারণ হিসেবে ব্যবসায়ীরা উৎপাদন এলাকায় সবজির বেশি দাম এবং ক্ষেতে বৃষ্টির কারণে কিছু গাছের ক্ষতি উল্লেখ করেছেন। কারওয়ান বাজারের আড়তদার ইদ্রিস আলি বলেন, কৃষক নতুন সবজির ভালো দাম পাচ্ছেন, এ কারণে ঢাকায় খুচরা বাজারেও দাম বেড়ে যাচ্ছে।

ডিম ও মুরগির বাজারে স্থিতিশীল অবস্থা দেখা যাচ্ছে। ফার্ম থেকে প্রতি ডজন ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে, পাড়া-মহল্লায় দাম ১২৫ টাকা। ব্রয়লার মুরগির কেজি ১৬০–১৭০ টাকা, সোনালি জাতের মুরগির কেজি ২৬০–২৯০ টাকায় বিক্রি হচ্ছে। মাছ-মাংসের বাজারেও তেমন পরিবর্তন নেই।

এদিকে সয়াবিন তেলের দাম লিটারে ৫–৬ টাকা বেড়ে যেতে পারে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন, তবে সরবরাহে কোনো ঘাটতি নেই। পেঁয়াজের বাজারে কমতির ধারার কারণে আমদানি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কৃষকের স্বার্থ রক্ষা হয় বলে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা