ছবি: সান নিউজ
বাণিজ্য

ইসলামী ব্যাংকে নবনিযুক্ত সিকিউরিটি গার্ডদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি–এর নবনিযুক্ত সিকিউরিটি গার্ডদের পেশাগত দক্ষতা অর্জন, প্রশিক্ষণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর মোঃ ওমর ফারুক খান। এসময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ড. এম. কামাল উদ্দিন জসীম, ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির ডিরেক্টর জেনারেল এ. এস. এম. রেজাউল করিম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম কাউসার আলম, ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্নেল (অব.) কে এফ এ সোহেল এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সানাউল্লাহসহ ব্যাংকের অন্যান্য নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ কর্মশালায় ১৩০ জন নবনিযুক্ত সিকিউরিটি গার্ড অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে দায়িত্ববোধ, ব্যাংকিং প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা