সংগৃহীত ছবি
বাণিজ্য

ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তিনটি ক্যাটাগরিতে ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৪ পেয়েছে। কার্ডে সর্বোচ্চ লেনদেনের জন্য “এক্সিলেন্স ইন কনজ্যুমার কার্ডস্-ডেবিট”, “এক্সিলেন্স ইন ইসলামিক ব্যাংকিং কার্ডস” ও “এক্সিলেন্স ইন ই-কমার্স পেমেন্ট” এ পুরস্কার অর্জন করেছে।

আরও পড়ুন : আজ বায়ুদূষণে ৩য় স্থানে ঢাকা

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত ভিসা লিডারশিপ কনক্লেভ-২০২৪ অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)-এর এক্সিকিউটিভ চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের নিকট থেকে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জামান, মোহাম্মদ রেজাউল করিম ও মোঃ মোশাররফ হোসেন অ্যাওয়ার্ড গ্রহণ করেন। অনুষ্ঠানে ইউএস অ্যাম্বেসি ঢাকা অফিসের ফরেন সার্ভিস অফিসার জেমস গার্ডিনার, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-এর ডাইরেক্টর রাফেজা আক্তার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা