মোংলা বন্দর ভবন
বাণিজ্য

করোনায় মৃত্যু-আক্রান্ত হলেও মোংলা বন্দর স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক:

মোংলা (বাগেরহাট): করোনায় মোংলা বন্দরের এক কর্মচারীর মৃত্যু ও শীর্ষ কয়েকজন কর্মকতার্সহ অনেকে অসুস্থ হওয়ার পর ১১টি পদক্ষেপে সকল কার্যক্রম স্বাভাবিক রেখেছেন কর্তৃপক্ষ।

এরই মধ্যে নিরাপত্তা, ট্রাফিক, হারবার, মেডিকেল এবং যান্ত্রিক ও তড়িৎ বিভাগের কাজ ন্যূনতম এবং অন্য বিভাগের কাজ পালাক্রমে ২৫ শতাংশ লোকবল দিয়ে চালানো হচ্ছে। বন্দরের বিভিন্ন অফিস, জেটি ও আবাসিক এলাকায় প্রবেশে ডিজইনফেকটেন্ট টানেল আবশ্যিকভাবে ব্যবহার করছেন কর্মকর্তা-কর্মচারীরা। আবশ্যিকভাবে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রেখে মেরামত ও রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করছেন তারা।

বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. গিয়াস উদ্দিন গত বুধবার (১৬ সেপ্টেম্বর) ওই ১১ দফা সিদ্ধান্ত কার্যকরের আদেশ জারি করেন।

আদেশ অনুসারে বিভাগীয় প্রধানরাই ডিউটি রোস্টারের মাধ্যমে দাপ্তরিক কাজ পরিচালনা ও প্রেক্ষাপট বিবেচনা করে উত্থাপিত ও আহুত যেকোনো বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন। পরিচালন কার্যক্রম অব্যাহত রাখতে গণপরিবহণের ব্যবহার পরিহারে প্রয়োজনে বন্দরের ডরমেটরি-রেস্টহাউস অস্থায়ীভাবে ব্যবহার করা হচ্ছে।

আবাসিক এলাকায় বহিরাগতদের প্রবেশ বন্ধ রয়েছে। আবাসিকের কর্মকতা-কর্মচারীরা বাসার বর্জ্য বাসভবনের নিচে স্থাপিত ড্রামে রাখছেন। ফলে সেগুলো নিতে কাউকে ভবনে উঠতে হচ্ছে না। কর্তৃপক্ষের ব্যবহৃত গাড়ি ও অফিসগুলো প্রতিনিয়ত স্প্রে করে জীবাণুমুক্ত করা হচ্ছে। কর্তৃপক্ষের সঙ্গে আর্থিক লেনদেনও সম্ভাব্য ক্ষেত্রে ক্যাশ/নগদের বদলে ব্যাংকের মাধ্যমে সম্পাদিত হচ্ছে।

করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ সেপ্টেম্বর বন্দরের ট্রাফিক বিভাগের সহকারী তত্ত্বাবধায়ক আমির হোসেনের মৃত্যু হয়েছে। আক্রান্ত রয়েছেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মোহাম্মদ আলী, পরিচালক (প্রশাসন) গিয়াস উদ্দিন, হারবার মাস্টার কমান্ডার ফখর উদ্দিন, সচিব ওহিউদ্দিন, প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা সিদ্দিকুর রহমান, পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল, সিভিল ও হাইড্রোলিক বিভাগের নির্বাহী প্রকৌশলী রাবেয়া রউফ, চেয়ারম্যানের একান্ত সচিব মাকরুজ্জামান মুন্সী ও তড়িৎ বিভাগের সহকারী প্রকৌশলী উম্মে কুলসুম।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা