বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আসেনি
বাণিজ্য

বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আসেনি

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোল (যশোর): ভারতের পেট্রাপোল বন্দর এলাকায় আটকে থাকা পেঁয়াজ বোঝাই ট্রাকের লোড এক্সপোর্ট (লিইও) করা না থাকায় বেনাপোল বন্দরে আসতে পারেনি।

নিষেধাজ্ঞায় আটকে পড়া পেঁয়াজের একটি অংশ ভারত সরকার ছেড়ে দেওয়ার সম্মতি দিলেও শনিবার (১৯ সেপ্টেম্বর) বেনাপোলে কোনো ট্রাক প্রবেশ করেনি। কবে নাগাদ ঢুকবে, তা নিশ্চিত করে বলতে পারেননি বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।

ওপারের বরাতে সাজেদুর রহমান বলেন, শনিবার ভারত থেকে বেনাপোল বন্দরে কোনো পেঁয়াজের ট্রাক প্রবেশ করেনি। কারণ, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সিবিআইসি যে নির্দেশনা দিয়েছিল, শনিবার সকালে পেট্রাপোল কাস্টমসকে তারা আরও একটি নির্দেশনা দিয়েছেন। ওই নির্দেশনায় বলা হয়েছে, ১৪ সেপ্টেম্বর বন্দর এলাকার যে সকল পেয়াজের ট্রাকের লোড এক্সপোর্ট (লিইও) করা ছিল, শুধুমাত্র সেই ট্রাকগুলো বাংলাদেশে যাবে।

১৪ সেপ্টেম্বর পেট্রাপোল বন্দরের ভেতরে পাঁচটি ট্রাক ছিল। এর মধ্যে একটি ট্রাকের লিইও করা ছিল। পেঁয়াজে পচন ধরায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রপ্তানিকারক সেটির লিইও বাতিল করে। এতে পেট্রাপোল বন্দরে লিইও করা কোনো পেঁয়াজের ট্রাক না থাকায় শনিবার বেনাপোল বন্দরে কোনো পেঁয়াজের ট্রাক ঢোকেনি।

বেনাপোল চেকপোস্ট কাস্টমের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আকসির মোল্লা বলেন, নিয়ম অনুযায়ী ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের সময় কাস্টম থেকে গেট পাস নিতে হয়। সকাল থেকে ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্টের পক্ষ থেকে কোনো গেট পাস গ্রহণ না করায় শনিবারও পেঁয়াজের কোনো চালান আসেনি বেনাপোল বন্দরে। কবে আসবে তা নিশ্চিত করে জানানো হয়নি।

ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, পেঁয়াজ রপ্তানি বন্ধে ভারতের আদেশ প্রত্যাহার করতে আহ্বান জানানোর পর আগের ঋণপত্রের (এলসি) পেঁয়াজ বাংলাদেশে রপ্তানির নির্দেশনা দিয়ে শুক্রবার রাতে বন্দর ও কাস্টমসহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস কর্তৃপক্ষ (সিবিআইসি)।

কার্তিক চক্রবর্তী বলেন, কাস্টমস অ্যাক্ট প্রসিডর ৯ ও ১২বি ধারামতে বলা হয়েছে, ১৪সেপ্টেম্বর ভারতের সব শুল্ক কাস্টমসে নির্দেশনা দেওয়া হয় যে, বাংলাদেশে ৭৫০ মার্কিন ডলারের নিচে পেঁয়াজ রপ্তানি করা যাবে না। বাংলাদেশের আমদানিকারকদের দাবি ও সরকারি তৎপরতায় মঙ্গলবার ভারতের রপ্তানিকারকরা পেঁয়াজ রপ্তানির আবেদন জানান। তারই প্রেক্ষিতে শুক্রবার পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয় ভারতের কেন্দ্রীয় শুল্ক অধিদপ্তর। তবে শনিবার সকালে ১৪ সেপ্টেম্বর বন্দর এলাকার যে সকল পেঁয়াজের ট্রাকের লোড এক্সপোর্ট (লিইও) করা ছিল শুধুমাত্র সেই ট্রাকগুলো বাংলাদেশে যাবে, এমন নির্দেশনা দেওয়ার পর এই জটিলতার সৃষ্টি হয়েছে।

নতুন করে লিইও করার জন্য প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। তবে নতুনভাবে লিইও করার পর সেটি কার্যকর হবে কি না, সেটা নিশ্চিত করতে পারেননি কার্তিক।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা