ফাইল ছবি
টেকলাইফ

চ্যাটজিপিটি নিষিদ্ধ করেছে অ্যাপল

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ডেটা বেহাত হওয়ার আশঙ্কায় কর্মীদের জন্য চ্যাটজিপিটি নিষিদ্ধ করেছে টেক জায়ান্ট প্রতিষ্ঠান অ্যাপল। চ্যাটজিপিটির পাশাপাশি মাইক্রোসফট মালিকানাধীন গিটহাবের স্বয়ংক্রিয়ভাবে কোড লেখার টুল ‘কোপাইলট’ নিষিদ্ধ করেছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন: আইপিএল প্লে-অফের ৪ দল ও সূচি

ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল তাদের ডেটা নিয়ে বেশ উদ্বিগ্ন। প্রতিষ্ঠানটির আশঙ্কা করছে— জেনারেটিভ এআই ব্যবহারের ফলে নিজেদের ডেটা বেহাত হতে পারে। তাই আগামী এক মাস কর্মীদের জন্য চ্যাটজিপিটি নিষিদ্ধ করছে অ্যাপল। চ্যাটজিপিটির পাশাপাশি মাইক্রোসফট মালিকানাধীন গিটহাবের স্বয়ংক্রিয়ভাবে কোড লেখার টুল ‘কোপাইলট’ নিষিদ্ধ করেছে প্রতিষ্ঠানটি।

এর আগে, চ্যাটজিপিটির আইওএস অ্যাপ নিয়ে আসে ওপেনএআই। অ্যাপটির মাধ্যমে চ্যাটজিপিটির ওয়েবের সব সুবিধা পাওয়া যাবে।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, চ্যাটজিপিটি অ্যাপ ডাউনলোড বা ব্যবহার করতে কোনো অর্থ প্রদান করতে হবে না আইফোন ব্যবহারকারীদের। ‘চ্যাটজিপিটি প্লাস’ সংস্করণ ব্যবহার করতে চাইলে প্রতি মাসে খরচ করতে হবে ২০ ডলার। এ ক্ষেত্রে অ্যাপটিতে বাড়তি কিছু সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুন: ভোলায় স্মার্ট ভূমি সপ্তাহ শুরু

ওপেনএআই জানিয়েছে, আপাতত শুধু যুক্তরাষ্ট্রে বসবাসকারী আইফোন ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করতে পারবেন। পর্যায়ক্রমে অন্যান্য দেশেও পাওয়া যাবে অ্যাপটি ব্যবহারের সুযোগ। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্যও শিগগিরই চ্যাটজিপিটির অ্যাপ আনার কথা জানিয়েছে ওপেনএআই।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা