টেকলাইফ

পাবজি খেলতে গিয়ে পুরো পরিবারকে হত্যা করেছে কিশোর

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘক্ষণ ধরে অনলাইনে পাবজি গেম খেলতো ১৪ বছর বয়সী এক কিশোর। এই গেমের কারণে পুরো পরিবারকে গুলি করে হত্যা করেছে সে। এর আগে নাহিদ তার পরিবারের সুরক্ষার জন্য লাইসেন্স করা পিস্তল কিনেছিল।

পাক সংবাদমাধ্যম ডন শুক্রবার (২৮ জানুয়ারি) জানিয়েছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ঘটেছে এই ঘটনা। লাহোরের কানহা এলাকায় গত সপ্তাহে স্বাস্থ্যকর্মী নাহিদ মুবারক (৪৫), তার ছেলে তৈমুর (২২), দুই কন্যা বয়স ১৭ ও ১১ বছর এর মরদেহ উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডের পর ওই পরিবারে একমাত্র জীবিত ছিলো নাহিদ মুবারাকের ১৪ বছর বয়সী কিশোর ছেলে।

আরও পড়ুন: ইউক্রেন নিয়ে সুর বদল করলো রাশিয়া

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, পাবজি আসক্ত কিশোর এই গেমের কারণে তার মা, ভাইবোনকে হত্যার কথা স্বীকার করেছে। অনলাইনে দীর্ঘ সময় ধরে গেম খেলার কারণে ওই কিশোরের কিছু মানসিক সমস্যা দেখা দিয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নাহিদ ডিভোর্সি নারী। পড়াশুনায় মনযোগ না দেওয়ায় ও পাবজি বেশি খেলায় প্রায় ছেলেকে বকাঝকা করতেন। ঘটনার দিন নাহিদ ছেলেকে বকাঝকা দেয়। এর পর ওই কিশোর মায়ের আলমারি থেকে পিস্তল বের করে এনে তার মাকে এবং তিন ভাইবোনকে ঘুমের মধ্যে গুলি করে হত্যা করে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পরের দিন সকালে ওই কিশোর অ্যালার্ম বাজায়। এরপর প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পুলিশ আসলে ওই কিশোর বলে সে বাড়ির উপরতলায় ছিল এবং তার পরিবারকে যে হত্যা করা হয়েছে সে সম্পর্কে কিছু জানে না।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা