টেকলাইফ

আবারও ডাউন ফেসবুক-ইনস্টাগ্রাম

আন্তর্জাতিক ডেস্ক: সার্ভারে বড় ধরনের বিপর্যয়ের চারদিনের মধ্যে বিশ্বের বিভিন্ন জায়গায় আবারও ডাউন পাওয়া যাচ্ছে সামাজিক যোগাযোগের দুই জনপ্রিয় প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রাম।

বিষয়টি স্বীকার করেছেন ফেসবুকের একজন মুখপাত্রও। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টকে তিনি বলেন, কিছু মানুষ আমাদের অ্যাপস ও বিভিন্ন সেবায় প্রবেশে সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিষয়টি নিয়ে আমরা অবগত আছি। যত দ্রুত সম্ভব স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কাজ করছি। যেকোনো ধরনের অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।

অনলাইন প্ল্যাটফর্ম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ডাউন ডিটেক্টর’-এ দেখা যায়, পূর্ব ইউরোপীয় সময় শুক্রবার বিকেল ৩টা নাগাদ অনেকে ইনস্টাগ্রামে ঢুকতে না পারার সমস্যার কথা জানিয়েছেন। আর ফেসবুক ডাউন পাওয়ার রিপোর্ট করেছেন প্রায় ২ হাজার ব্যবহারকারী।

ফেসবুক ও ইনস্টাগ্রামের অ্যাপে প্রবেশে সমস্যা হচ্ছে- এ অভিযোগ জানাতে অনেকে বেছে নেন টুইটার। বিষয়টি নিয়ে টুইটে হতাশাও প্রকাশ করেন অনেকে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যম দুটির অ্যাপ ডাউন নিয়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ অধিকাংশ দেশ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এর আগে ৫ অক্টোবর ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে বড় ধরনের বিভ্রাট ঘটে। ছয় ঘণ্টার বেশি সময় বাংলাদেশসহ সারা বিশ্বে প্রবেশ করা যায়নি এসব সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মে।

বাংলাদেশ সময় সোমবার রাত ১০টা থেকে হঠাৎ করেই ফেসবুক চালাতে অসুবিধার সম্মুখীন হন ব্যবহারকারীরা। পরে মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে ফেসবুক সার্ভার ধীরে ধীরে সচল হতে শুরু করে।

তিনটি অ্যাপই ফেসবুকের মালিকানাধীন। ফেসবুকের ইতিহাসে এটা সবচেয়ে বড় বিপর্যয়। ওই ঘটনার জন্যও ক্ষমা চায় ফেসবুক কর্তৃপক্ষ।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছিলো, ফাস্টলি নামের একটি ক্লাউড নেটওয়ার্কিং কোম্পানিতে প্রযুক্তিগত জটিলতায় এ সমস্যা দেখা দেয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা