টেকলাইফ

আইসিটির ‘কফি টেবিল বুক’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের স্বাধীনতা এবং কনসার্ট ফর বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘দি কান্ট্রি দ্যাট লিভড - ফিফটি ইয়ার্স অব ফ্রিডম অ্যান্ড দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ নামক একটি বই। সুদৃশ্য মোড়ক আর আকর্ষণীয় ছবি-সম্বলিত এই ‘কফি টেবিল বুক’টি তৈরি করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং সহযোগিতায় ছিল অ্যাপেক্স ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড আইটি।

সোমবার (২০ সেপ্টেম্বর) আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বইয়ের এক কপি অ্যাপেক্স ডিএমআইটি’র চেয়ারম্যান মাইক কাজী এবং সিইও জারা জাবিন মাহবুব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছে হস্তান্তর করেন।

‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজিত হয়েছিল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের শরণার্থীদের জন্য আর্থিক সহায়তা যোগাতে। ১৯৭১ সালের পহেলা আগস্ট দি বিটলস ব্যান্ডের মুখপাত্র জর্জ হ্যারিসনকে নিয়ে পণ্ডিত রবি শংকর এই কনসার্ট আয়োজন করেছিলেন। নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত জনবহুল এই কনসার্টে ছিল রিঙ্গো স্টার, বব ডিলান, এরিক ক্ল্যাপটন, বিলি প্রেস্টন, লিওন রাসেলসহ ভারতীয় শাস্ত্রীয়সংগীতের ওস্তাদ আলী আকবর খান, ওস্তাদ আল্লা রাখার মতো বিশ্বখ্যাত সংগীততারকাদের পরিবেশনা। এখানেই হ্যারিসন পরিবেশন করেছিলেন তার অমর গান ‘বাংলাদেশ’। এর মাধ্যমে সেতারের ওস্তাদ রবি শংকর বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সংগ্রামকে তুলে ধরেছিলেন বিশ্ববাসীর সামনে।

বাঙালি জাতি এখনো স্মরণ করে এবং কৃতজ্ঞতা জানায় সেসব শিল্পীদের প্রতি, যারা ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজন করেছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে আন্তরিকভাবে সমর্থন করেছিলেন। এই শিল্পীদের সবার কথা উল্লেখ রয়েছে সদ্য প্রকাশিত এই বইটিতে।

ডিজিটাল বাংলাদেশের অন্যতম উদ্দেশ্য আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এবং তথ্যপ্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়ার মধ্য দিয়ে সাধারণ মানুষের ক্ষমতায়ন নিশ্চিত করা। এই লক্ষ্য অর্জনে প্রতিনিয়ত ইতিবাচক ফল রেখে কাজ করে চলেছে অ্যাপেক্স ডিএমআইটি।

কনসার্ট ফর বাংলাদেশকে জর্জ হ্যারিসন বাংলাদেশের প্রতি নৈতিক সমর্থন জানানোর একটি মাধ্যম হিসেবে উল্লেখ করেছিলেন। আর এজন্যই স্মারক হিসেবে এই বই প্রকাশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পাশে রয়েছে অ্যাপেক্স ডিএমআইটি।

এ সময় এলআইসিটি প্রকল্পের পলিসি অ্যাডভাইজার সামি আহমেদ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা