বিটিআরসি
টেকলাইফ

৫৯ আইপি টিভি বন্ধ করল বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক: অবৈধ ৫৯ আইপিটিভি বন্ধ করেছে বিটিআরসি। অনুমোদন ব্যতিরেকে আইপিটিভি সম্প্রচার অনৈতিক এবং টেলিযোগাযোগ আইনের ব্যত্যয় বলেও জানিয়েছে বিটিআরসি।

রোববার (১৯ সেপ্টেম্বর) বিটিআরসি থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্যাটেলাইট টেলিভিশনে প্রচারিত কন্টেন্টসমূহ ইন্টারনেট প্রটোকল নেটওয়ার্ক ব্যবহার করে সম্প্রচার করার প্রক্রিয়া হলো ইন্টারনেট প্রটোকল টেলিভিশন (আইপি টিভি)। বিটিআরসি কেবলমাত্র লাইসেন্সধারী আইএসপি প্রতিষ্ঠানসমূহকে আইপিভিত্তিক ডাটা সার্ভিস (যেমন- স্ট্রেমিং সার্ভিস, আইপি টিভি, ভিডিও অন ডিমান্ড) এর অনুমোদন দিয়ে থাকে।

বিটিআরসি কর্তৃক আইপিটিভি সার্ভিসের অনুমোদন প্রাপ্ত আইএসপি অপারেটররা ইন্টারনেটের মাধ্যমে তথ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত স্যাটেলাইট টিভি চ্যানেলসমূহের সম্প্রচার শুধুমাত্র তাদের গ্রাহকদেরই প্রদর্শন করতে পারবে। তবে প্রতিটি চ্যানেল বা প্রোগ্রাম বা কন্টেন্ট প্রচারে প্রয়োজনীয় চুক্তি/অনুমোদন/ছাড়পত্র সংশ্লিষ্ট প্রদানকারী প্রতিষ্ঠান থেকে গ্রহণ করতে হবে।

বিটিআরসি আরও জানায়, সাম্প্রতিককালে লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ডোমেইন ক্রয়/ফেসবুক/ইউটিউব চ্যানেলের মাধ্যমে জনগণকে আইপিটিভি প্রদর্শন করছে, যার কোনো বৈধ অনুমোদন নেই। অনুমোদন ব্যতিরেকে উক্ত সম্প্রচার অনৈতিক এবং টেলিযোগাযোগ আইনের ব্যত্যয়। এজন্য ইতোমধ্যে এরূপ ৫৯টি অনিবন্ধিত অবৈধ আইপিটিভি কমিশন থেকে বন্ধ করা হয়েছে। এসব কার্যক্রমের সহিত বিটিআরসি কর্তৃক আইপিভিত্তিক ডাটা সার্ভিসের জন্য অনুমোদন প্রাপ্ত আইএসপি প্রতিষ্ঠানসমূহের কোনো সংশ্লিষ্টতা নেই।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা