রবি ও বাংলালিংক। ছবি: সংগৃহীত
টেকলাইফ

রবি ও বাংলালিংককে ২০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে টেলিকম ভ্যালু অ্যাডেড সার্ভিস (টিভ্যাস) সেবা দেওয়ায় মোবাইল ফোন অপারেটর রবি ও বাংলালিংককে জরিমানা করেছে বিটিআরসি। অপারেটর দুটির প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ বা বেআইনি বা কমিশনের নির্দেশনার পরিপন্থী কার্যক্রমে লিপ্ত না হওয়ার জন্যও প্রতিষ্ঠান দুটিকে (রবি ও বাংলালিংক) সতর্ক করে চিঠি পাঠানো হয়। বিটিআরসির সর্বশেষ কমিশন বৈঠকে (২৫৪তম) এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, দুটি শর্টকোডের মাধ্যমে রবি এবং একটি শর্টকোডের মাধ্যমে বাংলালিংক সেবা প্রদানের ক্ষেত্রে প্রতিষ্ঠান দুটি ইন্ট্রা-অপারেটর শর্টকোড ব্যবহার করে অবৈধ টিভ্যাস সেবাদানসহ এ সংক্রান্ত কিছু নির্দেশনা লঙ্ঘন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, দেশে নিবন্ধিত টিভ্যাস কোম্পানির সংখ্যা ১৮২টি। এই কোম্পানিগুলো বিভিন্ন মোবাইল অপারেটরকে কনটেন্ট (রিংটোন, ওয়েলকাম টিউন, গান ইত্যাদি) সরবরাহ করে, যা টিভ্যাস নামে পরিচিত।

বিটিআরসির সিদ্ধান্তের ক্ষেত্রে বলা হয়েছে রবি ও বাংলালিংক টুজি, থ্রিজি ও ফোরজি লাইসেন্সিং গাইডলাইনের শর্ত, অবকাঠামো ভাগাভাগি গাইডলাইনের শর্ত, ন্যাশনাল নাম্বারিং প্ল্যান ২০১৭-এর শর্ত, কমিশনের সংশ্লিষ্ট বিষয়ে নির্দেশনা এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর বিধান লঙ্ঘনের মাধ্যমে টিভ্যাস (টেলিকম ভ্যালু অ্যাডেড সার্ভিস) সেবা দেওয়ার অপরাধে প্রতিষ্ঠান দুটির ওপর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ –এর ধারা ৬৩ ও ৬৫ অনুযায়ী ১০ লাখ টাকা করে প্রশাসনিক জরিমানা আরোপ করা হলো এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ বা বেআইনি বা কমিশনের নির্দেশনার পরিপন্থী কার্যক্রমে লিপ্ত না হওয়ার জন্য প্রতিষ্ঠান দুটিকে (রবি ও বাংলালিংক)সতর্কীকরণ পত্র পাঠানোর সিদ্ধান্ত হয়।

এছাড়া প্রতিষ্ঠান দুটিকে অবকাঠামো ভাগাভাগি গাইডলাইনের শর্ত অনুসরণ না করে স্ব স্ব ডাটা সেন্টারে স্থাপিত টিভ্যাস প্রোভাইডার বিএনজি অ্যাডভান্স সফটওয়্যার সলিউশন্স লিমিটেডের যন্ত্রপাতি ১০ কার্য দিবসের মধ্যে অপসারণ করে কমিশনে প্রতিবেদন দাখিলের জন্য চিঠি পাঠানোরও সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে বাংলালিংকের হেড অফ করপোরেট কমিউনিকেশন্স অ্যান্ড সাস্টেইনিবিলিটি আংকিত সুরেকা বলেন, এই বিষয়ে বিটিআরসি থেকে আমরা আজ (রবিবার) একটি চিঠি পেয়েছি। আইনের প্রতি শ্রদ্ধাশীল একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা সবসময় দেশের আইন ও নির্দেশাবলী মেনে চলি। বিষয়টির সমাধানের জন্য আমরা বিটিআরসির সঙ্গে কাজ করবো।

অপরদিকে রবি বিটিআরসি থেকে এখনও এ ধরনের কোনও চিঠি পায়নি বলে জানা গেছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা