টেকলাইফ
বিজ্ঞান ও প্রযুক্তি

পেগাসাস স্পাইওয়্যার

সান নিউজ ডেস্ক: ইসরায়েলের তৈরি একটি সফটওয়ার দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিক, সাংবাদিক, ব্যবসায়ী, অধিকার কর্মী এবং আরও অনেকের ওপর গোপন নজরদারি নিয়ে প্রকাশিত এক অনুসন্ধানী রিপোর্টে বিশ্বব্যাপী তোলাপাড় চলছে।

বিশ্বের ১৭টি প্রথম সারির মিডিয়া, সাংবাদিকতা বিষয়ক প্যারিস-ভিত্তি বেসরকারি প্রতিষ্ঠান ‘ফরবিডেন স্টোরিজ‘এবং সেইসাথে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে পাওয়া তথ্যের পুরোটা এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি।

২০১৯ সালে গোপন নজরদারির অভিযোগে পেগাসাস নির্মাতা প্রতিষ্ঠান এনএসও গ্রুপের বিরুদ্ধে তদন্ত শুরু হলে প্রতিষ্ঠানটির নতুন বিনিয়োগকারীরা মানবাধিকার গোষ্ঠীগুলোকে আশ্বস্ত করতে উঠেপড়ে লাগে। এক খোলা চিঠিতে তারা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার সংগঠনগুলোকে জানায়, এনএসও'র কার্যক্রম শুধুই সন্ত্রাসবিরোধী ও জঙ্গিবাদের মতো গুরুতর বিষয়ের মধ্যে সীমাবদ্ধ। তবে তা ধোপে টিকেনি।

স্বভাবতই প্রশ্ন জাগতে পারে কত সালে তৈরি হয়েছিল পেগাসাস স্পাইওয়ার? কী ভাবে পেগ্যাসাস সারা বিশ্বের স্মার্টফোন ব্যবহারকারীদের ফোনে চরবৃত্তি করার অন্যতম বিশ্বাসযোগ্য মাধ্যম হয়ে উঠল?

শ্যালেভ হুলিও ও ওমরি লাভি নামের দুই বন্ধু মিডিয়া অ্যান্ড (MediaAnd) নামে একটি স্টার্ট-আপ শুরু করেন ২০০০ সালে। ২০০৮ সালের আর্থিক মন্দায় এই সংস্থা প্রায় বন্ধ হতে চলেছিল। কিন্তু ২০০৭ সালে আইফোন লঞ্চ হওয়ার পরে নতুন সম্ভাবনা খুঁজে পান শ্যালেভ হুলিও ও ওমরি লাভি।

ইসরায়েলের হারজিলিয়া শহরে যাত্রা শুরু করা এনএসও গ্রুপ স্বল্প সময়েই বহুদূর পাড়ি দিতে সক্ষম হয়েছে। তিন বন্ধু নিভ কারমি, শালেভ হুলিও এবং ওমরি লাভিয়ে মিলে এনএসও প্রতিষ্ঠা করেন। তিনজনের নামের আদ্যাক্ষর দিয়ে এনএসও নামের উদ্ভব। ২০১০ সালে যাত্রা শুরু করা এনএসও খুব দ্রুত সময়ের মধ্যেই বিশ্বজুড়ে নজরদারি সফটওয়্যার বিতরণের অন্যতম প্রধান প্রতিষ্ঠানে পরিণত হয়।

এতোদিন পর্যন্ত টেলিকম নেটওয়ার্কের মাধ্যমে কোনও কল অথবা মেসেজ আদান প্রদানের সময় ফোনে আড়ি পাতার কাজটি অত্যন্ত সন্তর্পণে সেরে ফেলত বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলো। কিন্তু এনক্রিপশন পদ্ধতি চালু হওয়ার কারণে তা সম্ভব হচ্ছিল না। যে কোনও মেসেজ ডিক্রিপ্ট করার জন্য প্রয়োজন বিশেষ কি, যা শুধুমাত্র প্রেরক ও প্রাপকের ফোনেই থাকে।

এই স্পাইওয়্যার ফোনে প্রবেশ করলে একদিকে যেমন ব্যবহারকারী তা বুঝতে পারবেন না, একই ভাবে এই ফোনে এই স্পাইওয়্যারের উপস্থিতি টের পাবেন না সফটওয়্যার ডেভেলপাররাও। পাশাপাশিই আবার, কোনও লিঙ্কে ক্লিক না করলেও যে কোনও ফোনে এই স্পাইওয়্যার ইনজেক্ট করা সম্ভব হবে।

ইতোমধ্যে বিশ্বের প্রায় যে প্রায় ৫০টি দেশে ৫০ হাজারেরও বেশি মোবাইল ফোনে ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও‘র তৈরি পেগাসাস নামের সফটওয়ারটি ঢুকিয়ে নজরদারির বিষয়টি উঠেছে। তবে বিস্তারিত প্রতিবেদন এখনো প্রকাশিত হয়নি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা