টেকলাইফ

ইনস্টাগ্রামে দেখা যাবে বিদেশি ভাষার স্টোরি

সান নিউজ ডেস্ক: বিদেশি ভাষার কনটেন্ট দেখার বিষয়টিকে আরও সহজ করেছে ইনস্টাগ্রাম। এজন্য নতুন একটি ফিচার চালু করেছে প্রতিষ্ঠানটি। এখন থেকে এই ফিচারের মাধ্যমে যে কেউ বিদেশি ভাষার কনটেন্ট বুঝতে পারবেন।

ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, অটোমেটিক টেক্সট ট্রান্সলেশন নামের নতুন একটি ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। ২২ জুলাই ফিচারটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।

অটোমেটিক টেক্সট ট্রান্সলেশন ফিচারের মাধ্যমে কোনও বিদেশির নিজের ভাষায় দেওয়া স্টোরি অন্য যে কোনও ব্যবহারকারী সহজে বুঝতে পারবেন। কারণ, ওই বিদেশির দেওয়া লিখিত অংশটি স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট ব্যবহারকারীর ভাষায় রূপান্তরিত হবে।

নতুন এই ফিচার শুধু ইনস্টাগ্রাম স্টোরির জন্য প্রযোজ্য। অটোমেটিক টেক্সট ট্রান্সলেশনের সুবিধা পেতে সেটিংস বা অন্য কোনও অপশনে গিয়ে ফিচারটি চালু করার প্রয়োজন হবে না। এই ফিচার বিদেশি ভাষা দেখামাত্রই স্বয়ংক্রিয়ভাবে নিজের ভাষায় অনুবাদ করবে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা