টেকলাইফ

ট্যাপ টু জয়েন ফিচার হোয়াটসঅ্যাপে

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ট্যাপ টু জয়েন, এটি নতুন একটি ফিচার। যা খুব দ্রুতই হোয়াটসঅ্যাপে যুক্ত করা হচ্ছে। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা যেকোনো সময়, যেকোনো গ্রুপ ভয়েস কলে যোগ দিতে পারবেন।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। খুব শিগগিরই সবার জন্য উন্মুক্ত করা হবে। এই ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ভয়েস কলে কাউকে ইনভাইট করা হলে, তিনিও সহজেই যোগ দিতে পারবেন।

এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ গ্রুপ ভয়েস কলে এক সঙ্গে তিন বা তার থেকে বেশি মানুষকে যোগ করা যায়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেই কল এতদিন পর্যন্ত কোনো গ্রুপ মেম্বার মিস করলে, তাঁকে আবার ম্যানুয়ালি সেখানে অ্যাড করতে হত।

এবার যখন খুশি ট্যাপ টু জয়েন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যরা যেকোনো মুহূর্তে যেকোনো গ্রুপ ভয়েস কলে যোগ দিতে পারবেন।

বলা হচ্ছে, হোয়াটসঅ্যাপে কোনো গ্রুপ কল ব্যবহারকারীরা মিস করে গেলে, তাঁদের আর মিসড্ কল দেখানো হবে না। তার পরিবর্তে একটি ইন্ডিকেটর থাকবে, যার মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি সেই গ্রুপ কলে যোগ দিতে পারবেন।

এদিকে আইফোন ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ ভয়েস কলের ইন্টারফেস আরও সুন্দর করা হচ্ছে। যা দেখতে অনেকটাই অ্যাপল ফেসটাইমের মতো হতে চলেছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা