টেকলাইফ

স্টার্টআপ ইকোসিস্টেম উদ্ভাবনের মূল ভিত্তি

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্থানীয় স্টার্টআপ ইকোসিস্টেম উন্নয়ন প্রচেষ্টা নতুন নতুন উদ্ভাবনের মূল ভিত্তি। গত ৪ বছরে ফিনটেক লজিস্টিক এবং ডিজিটাল ই-কমার্সসহ স্টার্টআপ সেক্টরে ৩০০ মিলিয়ন ডলারের বেশি-বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হয়েছে।

সোমবার (১২ জুলাই) ‘ডেটাবারর্ড লঞ্চপ্যাড ২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারচুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি দেশের প্রথম আইটি প্রতিষ্ঠান হিসেবে উদ্ভাবনী উদ্যোগ নিয়ে শিক্ষার্থী ও পেশাদারদের জন্য এ ধরনের প্রতিযোগিতা চালুর এই উদ্যোগকে স্বাগত জানান।

প্রতিমন্ত্রী রিদমিক কিবোর্ডের মতো স্থানীয় চাহিদা মেটাতে দেশিয় আইটি প্রতিষ্ঠান এবং দেশের তরুণ উদ্ভাবকেরাই নিজেদের সমস্যা মিটিয়ে বিশ্বজুড়ে নিজেদের মেধার স্ফূরণ ঘটাতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, আমাদের প্রায় ১১ কোটি ইন্টারনেট গ্রাহক রয়েছে। এই গ্রাহকদের চাহিদা মেটামে আমাদের স্থানীয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম, কমিউনিকেশন অ্যাপ্লিকেশন প্লাটফর্ম, এ্যডুটেইনমেন্ট ভিডিও প্লাটফর্ম দরকার। এছাড়াও নিজেদের উদ্যোগগুলোকে ছড়িয়ে দিতে হবে বিশ্বময়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এনএম জিয়াউল আলম ,স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিনা এফ জাবিন, বেসিস এর সভাপতি সৈয়ত আলমাস কবির, আইসিটি বিভাগের এলআইসিটি প্রকল্পের পলিসি অ্যাডভাইজার সামি আহমেদ প্রমুখ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা