টেকলাইফ

নকল উইন্ডোজ ১১-এর ব্যবহার বাড়ছে

সান নিউজ ডেস্ক : কিছুদিন আগে উইন্ডোজের সর্বশেষ সংস্করণ ১১ অবমুক্ত করেছে মাইক্রোসফট। আর এরই মধ্যে নকল উইন্ডোজ ১১ তৈরি করেছে হ্যাকাররা। যা ডাউনলোড করে ইনস্টল করলেই হ্যাকারদের খপ্পরে পড়তে পারেন ব্যবহারকারীরা। অ্যান্টিভাইরাস প্রস্তুতকারক সংস্থা ক্যাসপারস্কির রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়েছে।

রিপোর্টে জানানো হয়েছে, নকল উইন্ডোজ ১১ ইনস্টল করার পরিমান আগের তুলনায় অনেকটাই বেড়েছে। আর এতে কম্পিউটারগুলোতে অ্যাডওয়্যার এবং সেই সম্পর্কিত ম্যালওয়্যার অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। হ্যাকাররা ইউজারদের কাছে উইন্ডোজ ১১ এর ইনস্টলার লিঙ্ক সরবরাহ করছে। আর এই লিঙ্কে যেয়ে উইন্ডোজ ১১ ইনস্টল করলেই হ্যাকারদের আয়ত্তে চলে আসছে ইউজারের কম্পিউটারটি।

এর থেকে বাঁচার উপায়?

রিপোর্টে ইউজারদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের লিঙ্কে ক্লিক করে নকল উইন্ডোজ ১১ ডাউনলোড এবং ইনস্টল করলেই হ্যাকারদের খপ্পরে পড়তে হবে। একমাত্র মাইক্রোসফটের ওয়েবসাইট থেকেই উইন্ডোজ ১১ ডাউনলোড এবং ইনস্টল করলে এই বিপদ থেকে বাঁচা যাবে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা