টেকলাইফ

ফোর-জি নেটওয়ার্কে তিক্ত অভিজ্ঞতা

নিজস্ব প্রতিনিধি, বাঘাইছড়ি: অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে অ্যাকটিভ ছিল ইন্টারনেট প্যাকেজ, সেটি ফোর-জি। কিন্তু সময়ে সময়ে মোবাইলের স্ক্রিনে নেটওয়ার্কের জায়গাটিতে ভেসে আসছিল ইংরেজি বর্ণমালার ‘ই’ (এই অক্ষরটি টুজিকেই বোঝায়)। আর থ্রিজি নেটওয়ার্ককেই নির্দেশ করে এইচ বা এইচ প্লাস।

বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন জায়গায় এমন নেটওয়ার্ক কাভারেজ দেখা গেছে মোবাইল ফোন অপারেটর এয়ারটেল ও রবিতে।

ফোর-জি প্যাকেজ কিনে টুজি নেটওয়ার্কে বিলম্বিত ইন্টারনেট সেবা নিয়ে গ্রাহকদের তিক্ত অভিজ্ঞতা দীর্ঘ দিনের।

আর গ্রাহকদের এই অভিযোগ নিয়ে বিভিন্ন স্থানে দেখা গেলো ফোর-জি কাভারেজের মধ্যে চলে আসছে টুজি নেটওয়ার্ক। আর তাতে ইন্টারনেটের ধীরগতি পরিলক্ষিত হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা থেকে দক্ষিণের আমতলী ইউনিয়ন পর্যন্ত বিভিন্ন স্থানে তিন ঘণ্টা ধরে মোবাইলের ইন্টারনেট সচল রেখে দেখা যায়, বেশ কয়েকটি স্থানে টুজি কাভারেজ।

মাদ্রাসা পাড়া, জি ওয়ান ব্লক, এফ ব্লক বটতলী লাইল্যাঘোনা, সিজক,সারোয়াতলী, দুরছড়ি এলাকায় টুজি কাভারেজ পাওয়া যায়। প্রায় পাঁচ ঘণ্টা এসব স্থানে কোথাও ধীরগতি আবার কোথায় একটু ভালো কাভারেজ পাওয়া যায় ।

বাঘাইছড়ি ইউনিয়নে গিয়ে দেখা যায় ইংরেজির ‘ই’। ওই সময় ইন্টারনেট ব্রাউজিং করতে গিয়ে কিছুটা বিড়ম্বনায়ও পড়তে হয়। সেখান থেকে দুরছড়ি পর্যন্ত ওই টুজি নেটওয়ার্ক পাওয়া যায়।

অপারেটরটির কাস্টমার কেয়ার নম্বরে ফোন করা হলে ৫ থেকে ৬ মিনিট পর ফোন ধরে, পরে সমস্যা সম্পর্কে বিস্তারিত জেনে একজন কর্মী জানান, আমরা আপনার অভিযোগ নিয়ে কাজ করছি। আশা করি অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান পাবেন। কিন্তু সারা দিনেও সমস্যা সমাধান হয়নি।

উপজেলা সদরে অবশ্য এইচ বা এইচ প্লাস চলে আসে। মাঝে মাঝে ফোর-জি দেখা যায় আর সে সময় ইন্টারনেটের গতি ছিল বেশি। মুসলিম ব্লক এলাকায় দেখা যায় এইচ প্লাস থেকে ‘ই’ ভেসে উঠে স্ক্রিনে। করেঙ্গাতলী পর্যন্ত স্ক্রিণে দেখা যায় ‘ই’।

এ বিষয়ে বাঘাইছড়ি পৌরসভার দুই নং ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন সরকার বলেন, ফোনে জরুরি কথা বলার সময় ৩০ সেকেন্ড পর পর কল কেটে যাচ্ছে এমন বেশ কয়েকবার হয়েছে বিরক্তিকর অবস্থা। এতো নিম্ন মানের নেটওয়ার্ক বাঘাইছড়িতে কল্পনা করা যায় না।

অনেক শিক্ষার্থীদের অভিযোগ, মহামারি করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস করতে হয়, এমন নেটওয়ার্ক এর ফলে অনলাইনে ক্লাসে ব্যাঘাত ঘটছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা