টেকলাইফ

অডিট সফটওয়্যারে আওতায় অর্ধশতাধিক ফার্ম

নিজস্ব প্রতিবেদক : দেশের অর্ধশতধিক ফার্ম অডিট সফটওয়্যারের আওতায় এসেছে । ডিজিটাল এ ব্যবস্থার ফলে অডিটে মানোন্নয়ন হবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। একই সঙ্গে সফটওয়্যারের ব্যবহার স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সময় ও ভুল কমিয়ে আনতে সাহায্য করবে।

পেশাদার হিসাববিদদের সংগঠন দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠান থেকে এ তথ্য জানানো হয়েছে। ‘ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ডিসিমিনেশন অব অডিট প্র্যাকটিস সফটওয়্যার ফর সিএ ফার্মস ইন বাংলাদেশ’ প্রকল্পের অধীনে অডিট প্র্যাকটিস সফটওয়্যার উদ্বোধনের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন আইসিএবির প্রেসিডেন্ট মাহমুদউল হাসান খসরু এফসিএ।

আইসিএবির তথ্য বলছে, দেশে এখন ১৬১টি সিএ ফার্ম রয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের আগে মাত্র চারটি ফার্ম সফটওয়্যার ব্যবহার করত। কিন্তু প্রকল্পটি বাস্তবায়ন হওয়ায় এখন সফটওয়্যার ব্যবহারকারী ফার্মের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮টি। সেই হিসাবে সফটওয়্যারের অধীনে এসেছে দেশের এক-তৃতীয়াংশেরও বেশি সিএ ফার্ম।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইসিএবির ভাইস প্রেসিডেন্ট ও ‘ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ডিসিমিনেশন অব অডিট প্র্যাকটিস সফটওয়্যার ফর সিএ ফার্মস ইন বাংলাদেশ’ প্রকল্পের চেয়ারম্যান মারিয়া হাওলাদার এফসিএ, ভাইস প্রেসিডেন্ট মো. আবদুল কাদের জোয়াদ্দার এফসিএ এবং সিইও শুভাশীষ বসু বক্তব্য রাখেন। অডিট প্র্যাকটিস সফটওয়্যার: কেইসওয়্যার ওয়ার্কিং পেপার নিয়ে সেশন পরিচালনা করেন কেইসওয়্যার এশিয়া পিটিএ লিমিটেডের প্রডাক্ট স্পেশালিস্ট কেন চ্যান।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, গত বছরের ১ ডিসেম্বর এ অডিট প্র্যাকটিস সফটওয়্যার প্রকল্পের অনুমোদন করে আইসিএবি কাউন্সিল। পরবর্তী সময়ে একটি আন্তর্জাতিক অডিট সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করে সংগঠনটি, যার উদ্দেশ্য ছিল দেশের ১৫০টি সিএ ফার্মকে লাইসেন্সের আওতায় আনা। এসব লাইসেন্সের মোট খরচের ৫০ শতাংশ ভর্তুকি দেবে আইসিএবি। এছাড়া অডিট সফটওয়্যার ব্যবহারের জন্য সিএ ফার্মগুলোকে বিনা মূল্যে প্রশিক্ষণের ব্যবস্থাও করছে তারা।

জানা গেছে, কেইসওয়্যার ওয়ার্কিং পেপারস এবং অডিট ইন্টারন্যাশনাল ক্লাউড সফটওয়্যারের আওতায় সাধারণ নিরীক্ষা থেকে শুরু করে তালিকাভুক্ত কোম্পানির নিরীক্ষাসহ বিভিন্ন ধরনের নিরীক্ষা অন্তর্ভুক্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো অংশ নেন আইসিএবির সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ ফারুক এফসিএ, বর্তমান ভাইস প্রেসিডেন্ট সিদ্ধার্থ বড়ুয়া এফসিএ, কাউন্সিল মেম্বার মো. মনিরুজ্জামান এফসিএ, মোহাম্মদ ফোরকান উদ্দীন এফসিএ প্রমুখ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা