টেকলাইফ

ফেসবুক অ্যাকাউন্ট ডিলিটের উপায়

সান নিউজ ডেস্ক: ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনসহ আরও বিভিন্ন কারণে মানুষ অ্যাকাউন্ট ডিলিট করেন। কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয়? রয়েছে ফেসবুক অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেটের পাশাপাশি ফেসবুকে অ্যাকাউন্ট ডিলিটের অপশনও। সে বিষয়ে জানাবো আজ-

যেভাবে ডেস্কটপে অ্যাকাউন্ট ডিলিট করবেন-

ফেসবুক লগ-ইন করার পর প্রথমে ডান পাশের ড্রপডাউন মেনুতে ক্লিক করতে হবে। এখানে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনটি সিলেক্ট করতে হবে। তারপর ‘সেটিংস’ অপশনটি সিলেক্ট করুন। এবার ‘ইউর ফেসবুক ইনফরমেশন’ সিলেক্ট করুন এবং ‘ডি-অ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন’ সিলেক্ট করুন। এবার ‘ডিলিট অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করলেই অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে।

যেভাবে স্মার্টফোনে অ্যাকাউন্ট ডিলিট করবেন-

আগে ফেসবুক অ্যাকাউন্ট লগ-ইন করুন। তারপরে ডান দিকে থাকা ড্রপডাউন মেনু ক্লিক করুন। এবার স্ক্রল করে নিচের দিকে গিয়ে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ সিলেক্ট করুন। তারপর ‘সেটিংস’ সিলেক্ট করুন। এবার ‘ফেসবুক ইনফরমেশন’ সিলেক্ট করুন এবং ‘ডি-অ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন’ এ ক্লিক করুন। তারপর ‘ডিলিট অ্যাকাউন্ট’ এ ক্লিক করলেই অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে।

কত দিন পরে ডিলিট হবে আপনার একাউন্ট?

ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর এক মাস অবধি ব্যক্তিগত তথ্য সংরক্ষণের সুযোগ দেওয়া হবে। এরপরে সব ডিলিট হয়ে যাবে।

মেসেজ ডিলিট হবে কি?

ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করলে মেসেজ ডিলিট হবে না। কেবল নাম ও প্রোফাইল ছবি ডিলিট হবে।

ডিলিট করা অ্যাকাউন্টে হ্যাকিংয়ের ঝুঁকি কেমন?

যে অ্যাকাউন্ট আপনি ডিলিট করেছেন, সেটি হ্যাক হওয়ার আর কোনো ঝুঁকি নেই। কারণ সেটি ভার্চুয়াল জগত থেকে স্থায়ীভাবে সরিয়ে নেওয়া হয়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা