টেকলাইফ

ফোর্বসের তালিকায় বাংলাদেশি ৯ তরুণ

সাননিউজ ডেস্ক: সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এশিয়ার ৩০ বছরের কম বয়সী উদ্যোক্তা ও সমাজ পরিবর্তনকারী (চেঞ্জমেকার) ৩০০ তরুণের একটি তালিকা প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সাময়িকী ‘ফোর্বস’।

সোমবার (১৯ এপ্রিল) ফোর্বস তার ষষ্ঠ বার্ষিক ‘থার্টি আন্ডার থার্টি এশিয়া’ তালিকা ঘোষণা করে।

তালিকায় এ বছর প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন ৯ বাংলাদেশি। ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত মোট ৯ জন বাংলাদেশি তাদের অসামান্য কাজের জন্য এই তালিকায় যুক্ত হয়েছেন। ২০১১ সাল থেকে এই তালিকা করছে ফোর্বস।

প্রযুক্তি উদ্যোক্তা, খুচরা ও ই-বাণিজ্যে এবং সামাজিক প্রভাব- এ তিনটি শ্রেণিতে বাংলাদেশি তরুণ উদ্যোক্তারা স্থান করে নিয়েছেন।

তালিকায় প্রযুক্তি উদ্যোক্তা বিভাগে স্থান পেয়েছেন আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক উদ্যোগ ‘গেজ টেকনোলজিসের সহ-প্রতিষ্ঠাতা শেহজাদ নূর তাওস (২৪) ও সহ-প্রতিষ্ঠাতা মোতাসিম বীর রহমান (২৬), স্টার্টআপ ক্র্যামস্ট্যাকের প্রতিষ্ঠাতা মীর সাকিব (২৮)।

সিঙ্গাপুর এবং বাংলাদেশভিত্তিক এআই স্টার্টআপ গেজ অনলাইন লেনদেনের জন্য ভিজ্যুয়াল রিকগনিশন প্রযুক্তি সরবরাহ করে। ২০১৮ সালে প্রতিষ্ঠিত এআই স্টার্টআপটি ঘর্ষণহীন অনলাইন চেকআউট তৈরি করার দাবি করে।

গেজের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও শেহজাদ নূর তাওস প্রিয় মাত্র ২১ বছর বয়সেই আইবিএম রিসার্চের কাছে তার প্রথম উদ্যোগের পেটেন্ট (স্বত্ব) দাবি করেন।

অন্যদিকে এর অপর সহ-প্রতিষ্ঠাতা ও সিওও মোতাসিম বীর রহমান মাত্র ১৪ বছর বয়সে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ‘নগরবালক’ তৈরি করেন।

মীর সাকিব তার স্টার্টআপ ক্র্যামস্ট্যাকের জন্য ফোর্বসের তালিকায় স্থান করে নিয়েছেন। মূলত তথ্য-উপাত্ত বা ডেটা নিয়ে কাজকারবার করে ক্র্যামস্ট্যাক। এটি একটি বিজনেস ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম, যার মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তথ্য খোঁজা, বিশ্লেষণ ও ব্যবহার করতে পারে।

সামাজিক প্রভাব ক্যাটাগরির আওতায় স্থান করে নিয়েছেন কুয়ালালামপুর-ভিত্তিক এনজিও অ্যাওয়ারনেস ৩৬০-এর প্রতিষ্ঠাতা শোমী হাসান চৌধুরী (২৬) এবং রিজভি আরেফিন (২৬)। শোমী ও রিজভি কুয়ালালামপুর ভিত্তিক সেবামূলক সংস্থা অ্যাওয়ারনেস থ্রিসিক্সটি প্রতিষ্ঠা করেন যা তরুণদের একত্রিত করে মানুষের জীবন উন্নতকরণে প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্বের ২৩টি দেশে প্রতিষ্ঠানটির এখন ১৫০০ ভলান্টিয়ার রয়েছে যারা হাত ধোয়া, পানি, পয়োনিষ্কাশন ও পরিচ্ছন্নতা (ওয়াশ) বিষয়ক কর্মশালা থেকে শুরু করে বিভিন্ন পরিবেশবাদী উদ্যোগ গ্রহণ করে থাকে। এখন পর্যন্ত, তাদের প্রচারে দেড় লাখের ওপর মানুষ যুক্ত হয়েছে। তাদের কাজ এর আগে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কর্তৃক স্বীকৃতি লাভ করেছে।

তাছাড়া তালিকায় আরও রয়েছেন অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ ইমতিয়াজ জামি (২৭), হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা রিজভানা হৃদিতা (২৮) ও মো. জাহিন রোহান রাজীন (২২)।

এছাড়া খুচরা ও ই-বাণিজ্যে ক্যাটাগরির আওতায় স্থান করে নিয়েছেন পিকাবোর সহ-প্রতিষ্ঠাতা মোরিন তালুকদার (২৭)।

গত বছর ফোর্বসের এশিয়ার ৩০ বছরের কম বয়সী উদ্যোক্তা ও সমাজ পরিবর্তনকারী (চেঞ্জমেকার) তালিকায় ছিলেন বাংলাদেশের রাবা খান ও ইশরাত করিম।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা