টেকলাইফ

বদলে যাচ্ছে ফেসবুক

সান নিউজ ডেস্ক : নতুন করে সাজানো হচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এতে ফেসবুকের পাবলিক পেজে লাইক দেয়ার বাটন আর থাকবে না। বুধবার (৬ জানুয়ারি) এক ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। খবর রয়টার্স।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, এখন যেমন বিভিন্ন শিল্পী, তারকা, অভিনেত্রী, ব্যবসায়িক পেজে লাইক দিয়ে পরবর্তী হালনাগাদ তথ্য পাওয়া যায়, নতুন করে সাজানোর পর আর সেই সুযোগ থাকবে না। তবে সেক্ষেত্রে যে ব্যক্তি যে পেজের ফলোয়ার, সেই পেজে লাইক দেয়া না থাকলেও তিনি সেই পেজের হালনাগাদ তথ্য পাবেন।

এখন থেকে ফেসবুকের পাবলিক পেজে শুধু ফলোয়ার সংখ্যা দেখা যাবে। নিউজ ফিডে সবাই নিজের মতামত জানাতে পারবেন। ভক্তদের সঙ্গে সেখানেই যোগাযোগ রাখতে পারবেন তারকারা।

এ ধরনের পরিবর্তনের ব্যাপারে ফেসবুক বলছে, ‘আমরা লাইক বাটন সরিয়ে দিচ্ছি। গুরুত্ব দেয়া হচ্ছে ফলোয়ারদের দিকে। লোকেরা যাতে তাদের প্রিয় পেজগুলোর সঙ্গে আরও সহজে যোগাযোগ রাখতে পারে সেদিকে লক্ষ্য গুরুত্ব দিয়েই এমন পরিবর্তন আনা হচ্ছে।’

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা