সংগৃহীত ছবি
খেলা

সাকিব-মাশরাফিকে সংবর্ধনার ঘোষণা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। এমপি নির্বাচিত হওয়ায় ২ তারকা ক্রিকেটারকে সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আরও পড়ুন : যুবককে চড় মারলেন সাকিব

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

জালাল ইউনুস বলেন, ‘তাদের দুজনকেই আমরা স্বাগত জানাই। বোর্ড মিটিং আছে সামনে, তাদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা অবশ্যই আমাদের ভাবনায় আছে। তবে কিভাবে কী করব সেটা আমরা এখনও ঠিক করিনি। ক্রিকেটে তারা যেমন বাংলাদেশ দলকে সামনে এগিয়ে নিয়েছে, তেমনি এমপি হিসেবে নিজেদের এলাকাকেও এগিয়ে নেবে।’

তিনি বলেন, ‘মাশরাফি পাঁচ বছরের একটা সময় শেষ করেছে। নতুনভাবে আবার সে এমপি নির্বাচিত হয়েছে। তার মধ্যে আগে থেকেই নেতৃত্বগুণ ছিল। সে দারুণ করেছে। এটা অবশ্যই আনন্দের খবর যে ক্রিকেটের একজন প্রতিনিধি সফলভাবে কাজ করছে। নতুন করে এবার সাকিবও এমপি হয়েছে। সাকিব খুবই প্রতিভাবান এবং পেশাদার ক্রিকেটার। তার দায়িত্ব সে ভালো বোঝে। এখানেও (এমপি হিসেবে) সাকিব বেশ সফল হবে বলে আমার মনে হয়।’

আরও পড়ুন : ব্রাজিলের কোচ দিনিজ বরখাস্ত

এ নিয়ে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হলেন মাশরাফি, সাকিব হলেন প্রথমবারের মতো। এছাড়া প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছেন বিসিবির পরিচালক ও বোর্ডের নারী বিভাগের চেয়ারপারসন শফিউল আলম চৌধুরী নাদেল। যদিও তাকে সংবর্ধনার বিষয় নিয়ে আলাদাভাবে কিছু বলেননি জালাল ইউনুস। শুধু মনে করিয়ে দিয়েছেন— নাদেল প্রথমবার নির্বাচিত হলেও, আগে থেকেই তিনি রাজনীতি করে আসছেন।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে নড়াইল-২ আসন থেকে মাশরাফি এবং মাগুরা-১ আসন থেকে সাকিব বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। জনপ্রতিনিধি হিসেবে দেখা গেলেও, ক্রিকেটাঙ্গনেও দেখা যাবে তাদের। বর্তমানে দুই ক্রিকেটারের মনোযোগ আসন্ন বিপিএল আসরের দিকে। রংপুর রাইডার্সের হয়ে এবারের আসরে খেলতে যাওয়া সাকিব ইতোমধ্যে অনুশীলনও শুরু করেছেন। তবে মাশরাফির পায়ে চোট রয়েছে, নির্বাচনের পরই তার সার্জারি করানোর কথা জানিয়েছিলেন কিছুদিন আগে। তাই তাকে এবারের বিপিএলে দেখা যাবে কি না সেটির এখনও নিশ্চয়তা নেই।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা