সংগৃহীত ছবি
খেলা

টেস্ট জয়ের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ দিন শেষে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

শুক্রবার (১ ডিসেম্বর) ৩৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ১১৩ রান। জয়ের জন্য কিউইদের প্রয়োজন আরও ২১৯ রান। আর টাইগারদের প্রয়োজন মাত্র ৩ উইকেট।

তবে দেশের মাটিতে কিউইদের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের কীর্তিতে বাংলাদেশের অন্যতম বাধা ড্যারিল মিচেল। ৪৪ রানে অপরাজিত আছেন এই কিউই ব্যাটার। ৭ রানে তার সঙ্গী ইশ সোধি।

আরও পড়ুন : সাকিবকে অভ্যর্থনা

প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে ব্ল্যাক-ক্যাপসদের ধসিয়ে দিয়েছিলেন তাইজুল। দ্বিতীয় ইনিংসেও বল হাতে চমক দেখাচ্ছেন বাঁহাতি এই স্পিনার। ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসনের পর টম ব্ল্যান্ডেলকেও ফিরিয়েছেন তিনি। এছাড়া শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান নিজের ঝুলিতে একটি করে উইকেট পুরেছেন।

লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনের চা-বিরতি পর্যন্ত ৩ উইকেটে ৩৭ রান করে কিউইরা।

আরও পড়ুন : বাবরকেই অধিনায়ক রাখা উচিত ছিল

টম ল্যাথামকে শূন্যতে শিকার করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার শরিফুল ইসলাম। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান উইলিয়ামসনকে ১১ রানে বিদায় দেন স্পিনার তাইজুল ইসলাম। ২ রান করে স্পিনার মিরাজের শিকার হন হেনরি নিকোলস। ৩০ রানে ৩ উইকেট পতন হয় নিউজিল্যান্ডের।

এরপর ক্রিজে আসেন নিকোলস। তবে তাকেও বেশিক্ষণ টিকতে দেননি মিরাজ। নিকোলসকে নাঈমের তালুবন্দী করেন এই স্পিনার। নিকোলসের ব্যাট থেকে আসে মাত্র ২ রান।

আরও পড়ুন : বিসিবি ছাড়ার ঘোষণা পাপনের!

এরপর তাইজুলের ঘূর্ণিতে পরাস্ত হয়ে সাজঘরে ফেরেন ডেভন কনওয়ে ও টম ব্লান্ডেল। দীপুর হাতে ক্যাচ দিয়ে কনওয়ে (২২) ও ৬ রানে সোহানের হাতে কটবিহাইন্ড হয়ে ফেরেন ব্লান্ডেল। এতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকতে থাকে কিউইরা।

ষষ্ঠ উইকেটে ফিলিপসকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন ড্যারিল মিচেল। কিন্তু শেষ বেলায় ফিলিপসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন নাঈম হাসান। ২৬ বলে ১২ রান করে ফেরেন উইকেটকিপার এই ব্যাটার। এরপর কাইল জেমিসনও ক্রিজে এসে স্থায়ী হতে পারেননি। তাতে ১০২ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে ব্ল্যাক-ক্যাপসরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা