সংগৃহীত ছবি
খেলা

সাকিবকে অভ্যর্থনা

স্পোর্টস ডেস্ক : মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার পর প্রথমবার নিজের এলাকায় এলে সাকিব আল হাসানকে অভ্যর্থনা জানাতে গড়াই সেতু এলাকায় ভিড় করেন হাজারো সমর্থক। সেখানে মোটরসাইকেলের বহর নিয়ে সাকিবকে অভ্যর্থনা জানানো হয়।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বুধবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সড়কপথে গাড়ির বহর নিয়ে মাগুরায় পৌঁছান তিনি।

সাকিবের পরিবার জানায়, সকাল ৯টার দিকে ঢাকা থেকে রওনা হন সাকিব। গড়াই সেতু এলাকায় জেলা আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল দলীয় প্রার্থী হিসেবে সাকিবকে অভ্যর্থনা জানায়। সেখান থেকে তার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যাওয়ার কথা। দলীয় কার্যালয়ে নেতা–কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাকিবের মাগুরা পৌর গোরস্থানে যাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন : বাবরকেই অধিনায়ক রাখা উচিত ছিল

রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা না থাকায় দলে সাকিবের মনোনয়নপত্র নেওয়াকে অনাকাঙ্ক্ষিত বলে মাগুরার আওয়ামী লীগের অনেক নেতা প্রতিক্রিয়া জানালেও গতকাল মঙ্গলবার জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে দলের পক্ষ থেকে সাকিব আল হাসানের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ঘোষণা দেওয়া হয়। এর আগে গত সোমবার সাকিবের পাশে থাকার ঘোষণা দেন এই আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। এর পর আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের দপ্তর সম্পাদকের কক্ষে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন সাকিব। প্রায় আধা ঘণ্টা ধরে চলে এ বৈঠক।

আরও পড়ুন : টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

মনোনয়ন পাওয়ার পরেই নিজ ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেছেন সাকিব। বনানী পুরাতন ডিওএইচএসে ঠিকানা গড়েছিলেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ১ আসন থেকে নৌকা মার্কার প্রার্থীতা নিশ্চিতের পর ঠিকানা বদল করতে চান তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা