সংগৃহীত
খেলা

বাবরকেই অধিনায়ক রাখা উচিত ছিল

স্পোর্টস ডেস্ক: অনেক আশা নিয়ে ভারতে পা রেখেছিল পাকিস্তান। অথচ সিকি ভাগও পূরণ করতে পারেননি বাবর আজম-শাহিন আফ্রিদিরা। বিশ্বকাপে এমন ভরা-ডুবির দায় পড়ে বাবরের কাঁধে। সমালোচনার মুখে নেতৃত্ব ছাড়তে বাধ্য হয় তিনি।

আরও পড়ুন: জিম্বাবুয়ের বিপক্ষে উগান্ডার ইতিহাস

অনেক সাবেক ক্রিকেটারই বাবর সরে যাওয়ায় খুশি হয়েছেন। তাছাড়া ক্রিকেট বোর্ডেও বেশ বড় পরিবর্তন এসেছে। নির্বচাক প্যানেল নতুন করে সাজানো হয়েছে। সবকিছুই যেনো পাকিস্তান ক্রিকেটের স্বার্থেই করা হয়েছে। শহিদ আফ্রিদি মনে করেন অন্তত টেস্টে বাবরকে নেতৃত্বে রাখা উচিত ছিল।

দুবাইয়ে এক অনুষ্ঠানে আফ্রিদি জানান, 'বাবর আজমের লাল বলের ক্রিকেটে (টেস্ট ম্যাচ) অধিনায়ক হিসেবে চালিয়ে যাওয়া উচিত ছিল। অধিনায়কত্ব থেকে তাকে সরানো উচিত হয়নি পিসিবির।'

আরও পড়ুন: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

২০১৯ সালেন বাবর আজম সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব পান। এছাড়াও ২০২১ সালে টেস্টের অধিনায়কত্ব দেওয়া হয় তাকে। তার নেতৃত্বে অবশ্য এখনো শিরোপা জিততে পারেনি পাকিস্তান। যদিও র‌্যাঙ্কিংয়ে তারা বেশ কবারই দাপট দেখিয়েছে।

বাবর আজম দায়িত্ব ছাড়ার পরপরই নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শাহিন আফ্রিদিকে টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে। টেস্টের দায়িত্ব পেয়েছেন শান মাসুদ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা