খেলা

ক্রিকেট বিশ্বকাপের পর্দা উঠছে আজ

স্পোর্টস ডেস্ক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আহমেদাবাদে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা উঠছে আজ।

আরও পড়ুন: সাকিবকে ছাড়াই ধর্মশালায় মিরাজরা

দেশটি ২০১১ সালে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। এবারের আসরে ৪৫ দিনে ১০ টি ভিন্ন ভেন্যুতে ৪৮ টি ম্যাচে ১০ টি দেশ অংশ নেবে।

শুরুটা শেষ থেকে, শেষ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট নিউজিল্যান্ড-ইংল্যান্ডের লড়াই দিয়ে।

এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। যে কারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানও ভারতের মাটিতে বিশ্বকাপের বয়কটের বিষয়টি সামনে নিয়ে এসেছে।

আরও পড়ুন: বিশ্বকাপে নজর কাড়বে ৫ পেসার

পাকিস্তান শেষ চারে টিকে থাকলে ফিরতে হবে কলকাতায়। ভারতের ক্ষেত্রে ভেন্যু হবে মুম্বাই। আর ২ দল সেমিতে মুখোমুখি হলে দেখা হবে সিটি অব জয়ের। কলকাতার ইডেন গার্ডেন্স সেই ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রথমবারের মত বিশ্বকাপ মঞ্চে রাউন্ড রবিন লিগ পদ্ধতি। সেখান থেকে সেরা ৪ দল খেলবে সেমিফাইনালে। বিশ্বকাপের বাছাই পর্বে, ওয়েস্ট ইন্ডিজর বিদায় হয়ে। নিয়মিত বিশ্বকাপ খেলা জিম্বাবুয়েও নেই। নেদারল্যান্ড চমক বাছাই পর্বের।

ফেভারিট ভারত ও ইংল্যান্ড, কিন্তু স্পটলাইট থাকবে অস্ট্রেলিয়ার ওপর। হ্যাটট্রিক শিরোপাসহ ৫ বারের বিশ্বসেরা অজিরা। অবশ্য ঘরের মাঠের সুবিধা আর সাম্প্রতিক পারফরম্যান্সে হট ফেভারিট ভারত।

আরও পড়ুন: মাশরাফিকে অধিনায়ক করলে ভক্তরা খুশি হবে

১ লাখ ৩০ হাজার দর্শক খেলা দেখতে পারবেন। আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ ১৪ অক্টোবর। আগের আসরের ১০ মিলিয়ন ডলার এবারও যার পরিমাণ প্রায় ১১০ কোটি। যেখানে চ্যাম্পিয়ন দল পাবে ৪০ কোটির বেশি। রানার্সআপ পাবে এর অর্ধেক।

এক বছর আগেই চূড়ান্ত সূচি ঘোষণা করে আয়োজকরা সেখানে ভারত প্রকাশ করেছে মাত্র ১০০ দিন আগে।

আয়োজক বিসিসিআই বার বার সূচি বদলেও সমালোচনার জন্ম দিয়েছে। ৭ বছর পর ভারতে পা রেখেছে পাকিস্তান। সেখানে ভিসা জটিলতা এড়াতে পারেনি। যে কারণে ম্যান ইন গ্রীনদের প্রস্তুতিতে ছিলে ঘাটতি।

আরও পড়ুন: জামিন পেলেন লঙ্কান ক্রিকেটার

অনলাইন টিকিট বিক্রির প্রক্রিয়া নিয়ে অসন্তোষ ছিলো। বিশ্বকাপ জুড়ে ভ্রমণ ক্লান্তি নিয়েও আলাদা করে ভাবতে হচ্ছে দলগুলোর কোচিং স্টাফদের।

এবারের বিশ্বকাপে সবকিছুকে পাশ কাটিয়ে ওয়ানডে ক্রিকেটের গতিপথ নির্ধারণ হতে পারে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা