খেলা

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচটিতে জিতে গেলে ফিরবে সমতা, হেরে গেলে খোয়াতে হবে সিরিজ।

আরও পড়ুন : জামিন পেলেন লঙ্কান ক্রিকেটার

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকা নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম এবং শরিফুল ইসলামদের তৃতীয় ওয়ানডের জন্য মূল একাদশে রাখা হয়েছে। অভিষেক হচ্ছে বাঁহাতি উইকেটকিপার-ব্যাটার জাকির হাসানের।

আরও পড়ুন : সিরিজ বাঁচাতে মাঠে নামছে টাইগাররা

এর আগে বিসিবি জানিয়েছিল, সিরিজের শেষ ওয়ানডে খেলবেন না লিটন দাস। এ কারণে ওই ম্যাচে অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া বিশ্রামে থাকবেন ওপেনার তামিম ইকবালও।

বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা