সংগৃহীত ছবি
খেলা

সিরিজ বাঁচাতে মাঠে নামছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটিতে জিতে গেলে ফিরবে সমতা, হেরে গেলে খোয়াতে হবে সিরিজ।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মিরপুরে বাংলাদেশ সময় দুপুর ২ টায় খেলাটি শুরু হবে।

সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেস্তে যাবার পর দ্বিতীয় ওয়ানডেতে জয় নিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে নিউজিল্যান্ড। সিরিজ বাঁচাতে তাই বাংলাদেশ দল শক্তিশালী রূপেই মাঠে অবতীর্ণ হবে আজ। ফিরছেন বিশ্রামে থাকা একাধিক ক্রিকেটার।

আরও পড়ুন : অধিনায়কত্ব চান শান্ত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে যুক্ত হবেন বিশ্রামে থাকা ৫ ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মেহেদি মিরাজ।

এই পাঁচজনের কেউই ছিলেন না সিরিজের প্রথম দুই ওয়ানডের দলে। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানসহ বিশ্রামে ছিলেন তারা। এশিয়া কাপের পর বিশ্বকাপের আগে চাপ কমাতে ছুটি দেয়া হয় তাদের।

আরও পড়ুন : বিশ্বকাপে বাংলাদেশের সম্ভব্য দল

তবে বিরতি শেষে দলের সাথে যুক্ত হলেও তাসকিনের খেলা হচ্ছে না আজ। জানা গেছে, ফুড পয়জনিং সমস্যায় ভুগছেন এই পেসার। তার বদলে দলে ফিরেছেন খালেদ আহমেদ। দ্বিতীয় ওয়ানডের একাদশে ছিলেন খালেদ। সেটিই ছিল ওয়ানডেতে তার অভিষেক ম্যাচ।

এদিকে বিরতি শেষে সবাই ফিরলেও ফিরছেন না সাকিব আল হাসান। প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে খেলছেন না তিনি। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে প্রথম দুই ম্যাচে সহ-অধিনায়ক লিটন নেতৃত্ব দেন।

আরও পড়ুন : বরিশালে মুশফিক চট্টগ্রামে তানজিম

তবে শেষ ম্যাচ থেকে লিটন বিশ্রামে যাওয়ায় অধিনায়কত্ব পাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। ছন্দে থাকা এই ব্যাটারের কাঁধেই নেতৃত্বের ভার উঠিয়ে দিয়েছে বিসিবি। আজ টস হাতে দেখা যাবে এই তারকাকে।

বাংলাদেশ স্কোয়াড :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ হোসেন ও আফিফ হোসেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা