ছবি-সংগৃহীত
খেলা

বিশ্বকাপে বাংলাদেশের সম্ভব্য দল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে এখনো বিশ্বকাপ দল ঘোষণা করেনি। তবে বিশ্বকাপ দল ঘোষণার সময় ঘনিয়ে আসছে। বিশ্বকাপে অংশগ্রহণকারী অন্য দেশগুলো নিজেদের দল ঘোষণা করলেও এখন পর্যন্ত দল দেয়নি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। প্রতীক্ষার প্রহর, খুব দ্রুতই শেষ হচ্ছে

আরও পড়ুন: রান ছাড়াই সাজঘরে সৌম্য

সোমবার (২৪ সেপ্টেম্বর) ঘোষণা হতে পারে টাইগারদের বিশ্বকাপ দল। মাহমুদউল্লাহ রিয়াদের জায়গা অনেকটাই পাকা বিশ্বকাপে দলে। অভিজ্ঞ এ ক্রিকেটার ভারতের ফ্লাইট ধরছেন সেটা অনেকটাই নিশ্চিত।

বিশ্বকাপে বাংলাদেশের ওপেনিংয়ে তামিম ইকবালের সাথে থাকছেন লিটন দাস। এরপর আছেন নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিমরা। বিশ্বকাপ দলে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদও।

বোলিং অপশনেও থাকছে বৈচিত্র্য। বিশ্বকাপ নিশ্চিত অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদেরও। দলে থাকবেন ৫ পেসার, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম। তবে শেখ মেহেদিকে স্পিন অলরাউন্ডার হিসেবে দেখা যেতে পারে।

আরও পড়ুন: টসে হেরে বোলিংয়ে টাইগাররা

বাংলাদেশ দলের সম্ভাব্য বিশ্বকাপ দল

তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা