ছবি : সংগৃহিত
খেলা

বলিভিয়ার জালে ব্রাজিলের গোলবন্যা

স্পোর্টস ডেস্ক : বলিভিয়ার বিপক্ষে রীতিমত গোল উৎসব পালন করলো ব্রাজিল। বলিভিয়ার জালে একে একে পাঁচ গোল দিলেন হলুদ জার্সিধারীরা। এর মধ্যে দুটি গোল করেছেন নেইমার। এর মধ্যে প্রথম গোলটি করেই রেকর্ড গড়েন তিনি। কিংবদন্তি পেলেকে টপকে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন নেইমার। তার রেকর্ডর দিনে ব্রাজিল পেয়েছে ৫-১ গোলের বিশাল জয়।

আরও পড়ুন : মেসি ও রোনালদোর মধ্যে দ্বৈরথ

এদিন ঘরের মাঠে ম্যাচের ১৭ মিনিটেই গোল করার সুবর্ণ সুযোগ এসেছিল নেইমারের সামনে। পেনাল্টি নিতে বরাবরই দক্ষ তিনি। কিন্তু কি বুঝে যেন আজই নিলেন দুর্বল এক শট। তাতে গোল আর রেকর্ড দুটো থেকেই বঞ্চিত হলেন এই সুপারস্টার।

তবে ব্রাজিলকে অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ২৪ মিনিটেই দেখা মেলে প্রথম গোলের। জটলার ভেতর দুরূহ কোণ থেকে পা ছুঁইয়ে বল জালে জড়ান রদ্রিগো।

এরপর আরও দুই গোল উপহার দিয়েছে ব্রাজিল। ৪৭ মিনিটে নেইমারের অ্যাসিস্টেই গোল করেন রাফিনহা। পরের গোলটি
রদ্রিগোর পা থেকে আসে ৫৩ মিনিটে। এরপর অনেকটা সময় গোল না এলেও দাপট দেখিয়েছে ব্রাজিল।

আরও পড়ুন : বরিশালের হয়ে খেলবেন আমির-মালিক

প্রথমার্ধের অন্তিম সময়ে ডিবক্সের বাইরে থেকে চার ডিফেন্ডারকে বোকা বানিয়ে একাই গোলমুখে এগিয়ে গিয়েছিলেন নেইমার। শটও নিয়েছিলেন ঠিকঠাক। তবে সেটা আটকে যায় বলিভিয়ার গোলরক্ষকের হাতে।

তবে ৬১ মিনিটে আর সুযোগ হাতছাড়া করেননি নেইমার। ডিবক্সের ভেতর অনেকটা জটলার মধ্যেই রদ্রিগোর পা ঘুরে বল আসে তার সামনে। ফার্স্ট টাইম শটে গোল করে রেকর্ডবুকে নিজের নাম লেখালেন ব্রাজিলিয়ান ফুটবলের এই পোস্টারবয়।

আরও পড়ুন : ঘাবড়ানোর কিছু নেই

বামপ্রান্ত থেকে আক্রমণের সূত্র ধরে বল আসে বলিভিয়া ডিবক্সে। রাফিনহার ব্যাকপাস থেকে রদ্রিগোই শট নিতে চেয়েছেন, তবে শেষ মুহূর্তে বল ঠেলে দেন নেইমারের কাছে। দারুণ শটে দলের চতুর্থ এবং নিজের রেকর্ডগড়া গোল করেন এই ব্রাজিলিয়ান তারকা।

এরপর ম্যাচের অন্তিম সময়ে রাফিনহার পাস থেকে আরও একবার গোলের খাতায় নাম লেখান নেইমার। শেষ পর্যন্ত ৫-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা